বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির পৃথক অভিযানে ১৩০ পিস ইয়াবা ও ৪০ বোতল নেশা জাতীয় সিরাপসহ ৪ মাদক ব্যবসায়ী আটক সাতক্ষীরায় ১৪ বছরের কিশোরীকে ধর্ষণ, পিবিআই’র অভিযানে আসামি গ্রেপ্তার ও আদালতে স্বীকারোক্তি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বিশ্ব হার্ট দিবস পালিত যশোর সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি মদসহ সাড়ে ৩ লক্ষাধিক টাকার মালামাল আটক যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজে নবীন বরণ যশোরে চুরি হওয়া মোটরসাইকেল ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার, যুবক আটক যশোরে গ্রাম আদালত নিয়ে জনসচেতনতা বাড়াতে সমন্বয় সভা ভাঙ্গায় দুর্ভোগে হাজারো মানুষ প্রায় ১২ বছর সংস্কার নেই, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীরঃ মাদক সেবনের অপরাধে দুই আসামির এক বছরের কারাদণ্ড রিপোর্টার্স ক্লাব থেকে পদত্যাগ করলেন এস এম তাজাম্মুল ‎

যশোর সাতমাইলে কাজী নজরুল ইসলাম কলেজ অডিটরিয়ামে ‘মাদক প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা’ শীর্ষক সেমিনারের আয়োজন 

  • প্রকাশিত: সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৭৮২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: সোমবার ২৩ জুন, ২০২৫ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর এর আয়োজনে যশোর সাতমাইলে কাজী নজরুল ইসলাম কলেজ অডিটরিয়ামে ‘মাদক প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজী নজরুল ইসলাম কলেজের অধ্যক্ষ জনাব মোঃ শফিকুল ইসলাম। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব খান মাসুম বিল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলার সিনিয়র তথ্য অফিসার জনাব মোঃ রেজাউল করিম।

অনুষ্ঠানে স্বাগত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর এর উপপরিচালক জনাব মোঃ আসলাম হোসেন। অনুষ্ঠানে উপপরিচালক জনাব মোঃ আসলাম হোসেন মাদকের কুফল, মাদক প্রতিরোধে করণীয় এবং মাদক প্রতিরোধে শিক্ষক ও শিক্ষার্থীদের ভূমিকা বিষয়ে স্বাগত বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সভাপতি এবং অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ মাদক প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা ও করণীয় সম্পর্কে তাদের নিজ নিজ মতামত প্রকাশ করে বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে কলেজের শিক্ষক মন্ডলীসহ প্রায় দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews