শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে সব বিষয়ে এ প্লাস পাওয়া ছাত্র ইয়ামিনের ৭ বিষয়ে ফেল, বিস্মিত পরিবার কেশবপুরে বিস্ফোরণে আহত ১, ককটেল সদৃশ্য বস্তুু ২ টি উদ্ধার খুলনা-সাতক্ষীরা মহাসড়কে গর্তের খানাখন্দ: জনদুর্ভোগ চরমে, বেহাল দশা ডুমুরিয়া থেকে চুকনগর কালীগঞ্জের কাশিপুর বেদে পল্লি: সংঘাত নয়, শান্তি ও ঐক্যবদ্ধ বসবাসের আবেদন পদকপ্রাপ্ত গুণীজন মুহম্মদ শফি”যশোরে দ্যোতনা সাহিত্য পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত যশোর ডিবির পৃথক অভিযানে ৩ জন আটক, ৭০ গ্রাম গাঁজা ও ১০০ বোতল অ্যালকোহল উদ্ধার রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী ঝিকরগাছায় মীর খলিলুর রহমান দাতব্য চিকিৎসালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপিত ঝিকরগাছায় মীর বাবরজান বরুণ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে সুপারি গাছ বিতরণ ঝিকরগাছায় নারী ও দুই শিশুকে মারধরের অভিযোগ, চার আসামি আটক

৩৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় যশোরে গ্রেপ্তার ৭, উদ্ধার ৩২ লাখ টাকা

  • প্রকাশিত: বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ৭৪২ বার পড়া হয়েছে

ইমাদুল ইসলাম: যশোরের মণিরামপুর উপজেলার জামতলা এলাকায় নগদ মোবাইল ব্যাংকিংয়ের এক ডিস্ট্রিবিউটরের কাছ থেকে ৩৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। অভিযানে ছিনতাইকৃত অর্থের মধ্যে ৩২ লাখ ৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৮ জুন) বিকেলে যশোর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নুর-ই-আলম সিদ্দিকী।

পুলিশ জানায়, গত মঙ্গলবার (১৭ জুন) সকাল ৯টা ৪৫ মিনিটে নগদ ডিস্ট্রিবিউটর রবিউল ইসলাম যশোর শহর থেকে একটি প্রাইভেটকারযোগে মণিরামপুর যাচ্ছিলেন। পথিমধ্যে জামতলা এলাকায় পেছন থেকে মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা গাড়ির গতি রোধ করে। তারা চাপাতির ভয় দেখিয়ে গাড়ির কাচ ভেঙে ভেতরে থাকা ৩৫ লাখ টাকা ছিনিয়ে নেয়। ঘটনার পরপরই ভিকটিম ৯৯৯-এ ফোন করলে পুলিশ তৎপর হয়ে তদন্ত শুরু করে।

পুলিশ সুপার মোহাম্মদ কামাল হোসেনের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, ডিবি পুলিশের ওসি মনজুরুল হক ভূঁইয়া, সাইবার ইনভেস্টিগেশন সেল এবং মণিরামপুর থানা পুলিশের সমন্বয়ে অভিযানে নামে পুলিশ।

প্রথমে ঝিকরগাছা থেকে অভিযুক্ত সাগর হোসেনকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও ছয়জনকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো–
১. মো. ইউসুফ আলী ওরফে সাজু (৩১), পিতা মৃত খোরশেদ আলম মির্জা, পোস্ট অফিস পাড়া, যশোর শহর।
২. রনি গাজী (২৬), পিতা মো. ইসরাইল গাজী, দিগদানা গ্রাম, ঝিকরগাছা, যশোর।
৩. সাগর হোসেন (২৪), পিতা মনিরুল ইসলাম, খোষাল নগর, ঝিকরগাছা।
৪. মো. সুজন ইসলাম (৩৩), পিতা রাশেদুল ইসলাম, বাঁকড়া দিগদানা, ঝিকরগাছা।
৫. মো. সোহেল রানা (২১), পিতা মজনুর রহমান, খোষাল নগর, ঝিকরগাছা।
৬. মো. ইমাদুল গাজী (৪৬), পিতা মৃত দিন মোহাম্মদ, বাঁকড়া দিগদানা।
৭. মো. নাসিম গাজী (১৯), পিতা ইমাদুল গাজী, বাঁকড়া দিগদানা।

ছিনতাইয়ের মূল পরিকল্পনাকারী ছিলেন প্রাইভেটকার চালক মো. ইউসুফ আলী ওরফে সাজু। তার সহযোগিতায় সংঘবদ্ধ এই দলটি ছিনতাই কার্যক্রম চালায়।

আটক আসামিদের মধ্যে ইমাদুল গাজীর হেফাজত থেকে ১৬ লাখ ৫৫ হাজার ৫০০ টাকা এবং সুজন ইসলামের বাড়ি থেকে ১৫ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। এছাড়া উদ্ধার করা হয়েছে ছিনতাইয়ে ব্যবহৃত দুটি চাপাতি, টাকা বহনকারী একটি ব্যাগ এবং একটি মোটরসাইকেল।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews