মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝিকরগাছার বাঁকড়া হাজিরবাগ আইডিয়াল গার্লস স্কুল এন্ড কলেজে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিতে বৃক্ষরোপণ ও র‌্যালি ভাঙ্গায় জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বৃক্ষরোপণ, র‍্যালি ও সেমিনার অনুষ্ঠিত বিশ্বকাপের পতাকার ভিড়ে বাঁকড়া সেতুতে কালেমা খচিত পতাকার ব্যতিক্রমী আয়োজন যশোরে জেলা জাতীয় পার্টির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক, দোষীদের শাস্তি দাবি মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সাতক্ষীরার শ্যামনগর থেকে প্রায় ছয় ফুট লম্বা অজগর সাপ উদ্ধার যশোর হিন্দু পরিবারকে উচ্ছেদের অভিযোগ, প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনে বিচার দাবি মুকসুদপুরে প্রকাশ্যে বিক্রি হচ্ছে ইয়াবা, ভিডিও ভাইরাল কোটচাঁদপুরে প্রবাসীর স্ত্রীর ঘরে অসামাজিক কাজ ও ইয়াবাসহ যুবক আটক।

চালডাল ডটকম-এর ডেপুটি ডিরেক্টরের টেলিগ্রাম হ্যাকড: প্রতারণার ফাঁদে না পড়ার আহ্বান

  • প্রকাশিত: বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ৩২১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, যশোর:দেশের শীর্ষস্থানীয় অনলাইন গ্রোসারি প্রতিষ্ঠান চালডাল ডটকম-এর ডেপুটি ডিরেক্টর আজিজুর রহমান জিকো এর টেলিগ্রাম আইডি সম্প্রতি হ্যাক হয়েছে। হ্যাকার তার আইডি ব্যবহার করে বিভিন্ন পরিচিতজন ও সহকর্মীদের কাছে ভুয়া বার্তা ও লিংক পাঠাচ্ছে। বিষয়টি ইতোমধ্যে সংশ্লিষ্ট থানায় অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী আজিজুর রহমান জিকো জানান, ২৬ মে ২০২৫ তারিখে আনুমানিক বিকাল ৬ ঘটিকায় তার ব্যবহৃত টেলিগ্রাম অ্যাকাউন্টটি হ্যাক করে মূল মোবাইল নম্বর (০১৯১১-২০২২৩১) সরিয়ে দিয়ে হ্যাকার +১ (২৩১) ৪৪৩-৬৮৬১ নম্বর ব্যবহার করে অ্যাকাউন্টটি দখলে নেয়। এরপর থেকে বিভিন্ন কন্টাক্টে সন্দেহজনক লিংক পাঠানো হচ্ছে, যার মাধ্যমে ব্যক্তিগত তথ্য এবং একাউন্ট হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।

তিনি আশঙ্কা প্রকাশ করেন, হ্যাকার তার নাম ব্যবহার করে সামাজিক ও পেশাগত ক্ষতি সাধনের জন্য প্রতারণামূলক কর্মকাণ্ড চালাতে পারে।

এ ঘটনায় তিনি কোতোয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং সকলকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন।

+১ (২৩১) ৪৪৩-৬৮৬১ এ ভুয়া নম্বর থেকে কোনো বার্তা বা লিংক এলে তা এড়িয়ে চলার এবং রিপোর্ট করার আহ্বান জানানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews