শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মণিরামপুরের রাজগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ইউপি সদস্যের মৃত্যু যশোরের চৌগাছায় ১৪৭ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে এসআরবি-৬ কেশবপুরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় খুলনার শীর্ষ সন্ত্রাসী নুরাজিম বাহিনীর শাহরিয়ার রকি মাদারীপুরে গ্রেফতার যশোরে মাদ্রাসাছাত্রকে অপহরণ করে মুক্তিপণ দাবি, মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ শীতের আগমনেও ডুমুরিয়ার বিল ও জলাশয়ে এখন দেখা মিলছে না অতিথি পাখির কেশবপুর উপজেলা এনসিপির নেতাকর্মীদের সঙ্গে কেন্দ্রীয় নেত্রীর মতবিনিময় অনুষ্ঠিত। ভাঙ্গা টোল প্লাজায় ট্রাকে আগুন দেওয়ার ভিডিও, দাবির সত্যতা মেলেনি নড়াইলে তরুণীকে ৪ দিন আটকে রেখে গণধর্ষণ দুইজন গ্রেপ্তার কেশবপুরে মহিলা কলেজে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

যশোরে (১৫শ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে যশোর জেলা (ডিবি) পুলিশ

  • প্রকাশিত: শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ৩৫৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি : জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের মাদক বিরোধী অভিযানে (১৫শ )পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ চারজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে যশোর জেলা (ডিবি) পুলিশ।

 

(১২জুন২০২৫) ডিবি যশোরের এসআই, শেখ আবু হাসান, এসআই মোল্লা আব্দুল হাই, এএসআই মোঃ নাজমুল হোসেন, এএসআই সৈয়দ শাহীন ফরহাদ ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটা টিম কোতয়ালী মডেল থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা কালে ইং (১২জুন২০২৫) বিকাল (১৭.১৫) ঘটিকায় অত্র থানাধীন পালবাড়ি মোড় এলাকা হতে গোপন সংবাদের ভিত্তিতে চারজন মাদক ব্যবসায়ীকে (১৫শ) পিচ মাদকদ্রব্য ইয়াবাসহ গ্ৰেফতার করেছে।

 

এসময় মাদক ব্যবসায়ি কাজে ব্যবহারিত একটি নীল বংয়ের APACHE RTR 160 CC মোটরসাইকেল আটক মাদক ব্যবসায়ীদের কাছ থেকে জব্দ করা হয়েছে।

গ্ৰেফতারকৃত আসামির নাম ও ঠিকানাঃ ১। প্রদীপ কুমার ভট্টাচার্য (৩৬),পিতা-দুলাল ভট্টাচার্য, সাং-ইত্তা (পশ্চিমপাড়া), থানা-মণিরামপুর। ২। মোঃ রাসেল খান (৩৪), পিতা-মৃত আবুল খান, সাং-মধ্যকুল (খান পাড়া), থানা-কেশবপুর।

 

৩। জাহিদ হাসান (২৬), পিতা-মৃত আতিয়ার মোল্লা, সাং-বিপ্রকোনা, থানা-মণিরামপুর।

৪। মোঃ শিমুল হোসেন (৩৬), পিতা-জামির গাজী, সাং-শ্যামনগর, থানা-মণিরামপুর, সর্ব জেলা-যশোর।

 

গ্ৰেফতারকৃত আসামিরা পেশাদার মাদক ব্যবসায়ী, তাদের নামে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে। এসংক্রান্তে থানায় মামলা রুজু করা হয়েছে এবং আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews