শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে সব বিষয়ে এ প্লাস পাওয়া ছাত্র ইয়ামিনের ৭ বিষয়ে ফেল, বিস্মিত পরিবার কেশবপুরে বিস্ফোরণে আহত ১, ককটেল সদৃশ্য বস্তুু ২ টি উদ্ধার খুলনা-সাতক্ষীরা মহাসড়কে গর্তের খানাখন্দ: জনদুর্ভোগ চরমে, বেহাল দশা ডুমুরিয়া থেকে চুকনগর কালীগঞ্জের কাশিপুর বেদে পল্লি: সংঘাত নয়, শান্তি ও ঐক্যবদ্ধ বসবাসের আবেদন পদকপ্রাপ্ত গুণীজন মুহম্মদ শফি”যশোরে দ্যোতনা সাহিত্য পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত যশোর ডিবির পৃথক অভিযানে ৩ জন আটক, ৭০ গ্রাম গাঁজা ও ১০০ বোতল অ্যালকোহল উদ্ধার রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী ঝিকরগাছায় মীর খলিলুর রহমান দাতব্য চিকিৎসালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপিত ঝিকরগাছায় মীর বাবরজান বরুণ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে সুপারি গাছ বিতরণ ঝিকরগাছায় নারী ও দুই শিশুকে মারধরের অভিযোগ, চার আসামি আটক

যশোরে বারান্দিপাড়ায় দরজা-জানালা ভেংঙ্গে একের পর এক চুরি

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ২৩৭ বার পড়া হয়েছে

ক্রাইম রিপোর্টার : যশোর পৌরসভার ০১ নম্বর ওয়ার্ডের পূর্ববারান্দী মাঠপাড়ায়(কানাপুকুর পাড় রোড) চুরির ঘটনা ঘটেছে। অজ্ঞাতনামা চোর বা চোরেরা ঘরের তালা ভেঙে প্রায় ২ লাখ ৭০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী মো: জান্নাত হাসান জানান, ৯ জুন ২০২৫ ইং তারিখ রাত আনুমানিক ১০টার সময় তিনি ও তার স্ত্রী তাসনিয়া ইসলাম (২১) বেজপাড়ায় শ্বশুরবাড়ি বেড়াতে যান। পরদিন ১০ জুন সকাল আনুমানিক ৯টার দিকে বাড়িতে ফিরে এসে দেখতে পান যে ঘরের মেইন ক্লপসিবল গেটের তালা এবং দরজার ডাবল লকের হ্যান্ডেল ভাঙা অবস্থায় পড়ে আছে।

তিনি ঘরের ভিতরে প্রবেশ করে দেখেন ঘরের সমস্ত জিনিসপত্র এলোমেলো অবস্থায় রয়েছে। ওয়ারড্রোব, আলমারি, ড্রেসিং টেবিল ও খাটের ড্রয়ার ভাঙা এবং খোলা অবস্থায় পাওয়া যায়। আলমারিতে রাখা কাপড়ের ভাজে সংরক্ষিত নগদ ২ লক্ষ টাকা এবং টেবিলের ওপর রাখা ওয়ালটনের একটি ডেস্কটপ কম্পিউটার (সিরিয়াল নং WDPC114075 F0222 00181), ইউপিএস, এলজি মনিটরসহ আনুমানিক ৭০ হাজার টাকার মালামাল চুরি হয়ে গেছে।

মোট চুরিকৃত মালামালের আনুমানিক মূল্য ২ লাখ ৭০ হাজার টাকা বলে জানানো হয়েছে। ধারণা করা হচ্ছে, ৯ জুন রাত ১০টা থেকে ১০ জুন সকাল ৯টার মধ্যে কোনো এক সময় এই চুরির ঘটনা ঘটেছে।

এ বিষয়ে কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানা গেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews