শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে সব বিষয়ে এ প্লাস পাওয়া ছাত্র ইয়ামিনের ৭ বিষয়ে ফেল, বিস্মিত পরিবার কেশবপুরে বিস্ফোরণে আহত ১, ককটেল সদৃশ্য বস্তুু ২ টি উদ্ধার খুলনা-সাতক্ষীরা মহাসড়কে গর্তের খানাখন্দ: জনদুর্ভোগ চরমে, বেহাল দশা ডুমুরিয়া থেকে চুকনগর কালীগঞ্জের কাশিপুর বেদে পল্লি: সংঘাত নয়, শান্তি ও ঐক্যবদ্ধ বসবাসের আবেদন পদকপ্রাপ্ত গুণীজন মুহম্মদ শফি”যশোরে দ্যোতনা সাহিত্য পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত যশোর ডিবির পৃথক অভিযানে ৩ জন আটক, ৭০ গ্রাম গাঁজা ও ১০০ বোতল অ্যালকোহল উদ্ধার রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী ঝিকরগাছায় মীর খলিলুর রহমান দাতব্য চিকিৎসালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপিত ঝিকরগাছায় মীর বাবরজান বরুণ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে সুপারি গাছ বিতরণ ঝিকরগাছায় নারী ও দুই শিশুকে মারধরের অভিযোগ, চার আসামি আটক

যশোরে ঈদের দিনে”সুমনার” হত্যার প্ল্যাকার্ড হাতে বিচারের দাবি

  • প্রকাশিত: শনিবার, ৭ জুন, ২০২৫
  • ২৪০ বার পড়া হয়েছে

যশোর অফিস: যশোরে ঈদের নামাজ শেষে প্ল্যাকার্ড হাতে সুমনা‌ ‘হত্যার’ বিচার ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহ্বায়ক রাশেদ খান। এ সময় তার কোলে ছিল সুমনার ১১ মাস বয়সী মেয়ে জান্নাতুল মাওয়া। শনিবার (৭ জুন) যশোর কেন্দ্রীয় ঈদগাহে নামাজ শেষে তিনি এই প্ল্যাকার্ড হাতে নিয়ে দাঁড়ান।

 

রাশেদ খান বলেন আমার কোলে যে শিশুটি, ও সুমনার মেয়ে, ১১ মাস বয়স, যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের বড় গোপালপুর গ্রামে হৃদয় হাসানের সাথে সুমনার বিয়ে হয়৷ বিয়ের পর থেকেই লোভী স্বামী এবং শশুড়বাড়ির লোকজন ক্রমাগত যৌতুকের ব্যাপারে চাপ প্রয়োগ করতে থাকে৷ অনলাইন জুয়াড়ি লোভী স্বামী যতই যৌতুক পায়, তার লোভ ততই বাড়তে থাকে

প্রতিনিয়ত মারধর আর মানসিক নির্যাতনে দিশেহারা অবস্থা হয় সুমনার। গত ২৯ মে সুমনাকে খুব বাজেভাবে মারধর করে বাপের বাড়িতে পাঠিয়ে দেয় নিষ্ঠুর স্বামী৷ পরেরদিন সুমনার বাবা মা যৌতুকের টাকা ছাড়াই তাকে আবার শশুড়বাড়ি ফেরত পাঠায়। ওই দিনটাই ছিলো সুমনার জীবনের শেষ দিন। ৩০ মে, বিকালে ঝুলন্ত অবস্থায় সুমনার লাশ উদ্ধার করা হয়।

 

এটাকে কি বলবেন হত্যা না আত্মহত্যা

সুমনার শশুরবাড়ির লোকজন এই হত্যাকান্ডকে ধামাচাপা দিতে শহরের প্রভাবশালী মহলের দ্বারস্ত হয়েছেন৷ যা ন্যায়বিচারকে প্রভাবিত করছে৷ অবাক করার বিষয় হলো, প্রায় এক সপ্তাহ পার হলেও এখনো পর্যন্ত এই মামলায় কেউ গ্রেফতার হয়নি।

সুমনার পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় ছুঁটে বেড়াচ্ছেন ন্যায়বিচার পাবার আশায়৷ তাদের কন্ঠে ঝরে পড়ছে অসহায়ত্ব আর হতাশা।

আজ ঈদের দিন, খুব স্বাভাবিকভাবেই এই ঈদের আনন্দ সুমনার পরিবারকে ছুঁতে পারেনি। এক অনিশ্চিত ভবিষ্যতের পূর্বাভাস দেখা দিয়েছে সদ্য মা হারানো এই ছোট্ট বাচ্চাটার মুখেও।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews