শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মণিরামপুরের রাজগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ইউপি সদস্যের মৃত্যু যশোরের চৌগাছায় ১৪৭ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে এসআরবি-৬ কেশবপুরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় খুলনার শীর্ষ সন্ত্রাসী নুরাজিম বাহিনীর শাহরিয়ার রকি মাদারীপুরে গ্রেফতার যশোরে মাদ্রাসাছাত্রকে অপহরণ করে মুক্তিপণ দাবি, মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ শীতের আগমনেও ডুমুরিয়ার বিল ও জলাশয়ে এখন দেখা মিলছে না অতিথি পাখির কেশবপুর উপজেলা এনসিপির নেতাকর্মীদের সঙ্গে কেন্দ্রীয় নেত্রীর মতবিনিময় অনুষ্ঠিত। ভাঙ্গা টোল প্লাজায় ট্রাকে আগুন দেওয়ার ভিডিও, দাবির সত্যতা মেলেনি নড়াইলে তরুণীকে ৪ দিন আটকে রেখে গণধর্ষণ দুইজন গ্রেপ্তার কেশবপুরে মহিলা কলেজে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

যশোর বকচরের দোকান ভাংচুর-লুটপাট ও জমি দখলের ঘাটনায় থানায় অভিযোগ

  • প্রকাশিত: সোমবার, ২ জুন, ২০২৫
  • ২৪১ বার পড়া হয়েছে

যশোর অফিস: যশোর শহেরর বকচর এলাকায় দোকান ঘর ভাংচুর করে ৬১ শতক জমি দখল করে নিয়েছে পাভেল শহিদ সরোয়ার ও তার লোকজন। জমির মালিক কাজীপাড়া কঁাঠালতলা এলকার মিজানুর রহমান মিজান সংবাদ পেয়ে ঘটনাস্থলে গেলে পাভেল ও তার লোকজন তাকে আটকে রাখে। পরে তিনি ৯৯৯ কল করলে পুলিশ তাকে উদ্ধার করেছে। এ ঘটনায় ভুক্তভোগী মিজানুর রহমান কোতয়ালি থানায় একটি অভিযোগ দিয়েছেন।

অভিযোগে জানা গেছে, যশোর-খুলনা মহাসড়কের বকচর মাদ্রসার পাশে ৬১ শতক জমি কিনে দোকানঘর তৈরী করে ভোগদখল করে আসছেন মিজানুর রহমান মিজান। এ জমি নিয়ে পাভেলের সাথে বিরোধীতার সৃষ্টি হয়ে মিজানুর রহমান আদালতে মামলা করেন যা এখনো বিচারধীন।

গতকাল সকালে পাভেল সহিদ সরোয়ারের নেতৃত্বে রেজাউল, সাগর, নাহিদ, রেজা, আবুল, শামিমসহ অপরিচিত ২০/২৫ জন জমিতে প্রবেশ করে ৬টি দোকান ঘর ভাংচুর করে ১০ লাখ টাকার ক্ষতি ও ৫০ লাখ টাকার মালামাল  লুটপাট করে নিয়ে যায়। মিজানুর রহমান এ সংবাদ জানতে পেরে জমিতে যেয়ে দোকান ঘর ভাংচুর করতে দেখেন। তিনি বাধা দিলে পাভেল ও তার লোকজন মিজানুর রহমানকে আটকে রাখে। ৯৯৯ কল দিলে পুলিশ এসে মিজানুর রহানকে উদ্ধার করে আনে। এ জমিতে গেলে পালেভ ও তার লোকজন মিজানুর রহমানকে খুন-জখম করবে বলে হুমকি দেয়। নিরুপায় তিনি কোতয়ালি থানায় এ অভিযোগ দিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews