বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির পৃথক অভিযানে ১৩০ পিস ইয়াবা ও ৪০ বোতল নেশা জাতীয় সিরাপসহ ৪ মাদক ব্যবসায়ী আটক সাতক্ষীরায় ১৪ বছরের কিশোরীকে ধর্ষণ, পিবিআই’র অভিযানে আসামি গ্রেপ্তার ও আদালতে স্বীকারোক্তি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বিশ্ব হার্ট দিবস পালিত যশোর সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি মদসহ সাড়ে ৩ লক্ষাধিক টাকার মালামাল আটক যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজে নবীন বরণ যশোরে চুরি হওয়া মোটরসাইকেল ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার, যুবক আটক যশোরে গ্রাম আদালত নিয়ে জনসচেতনতা বাড়াতে সমন্বয় সভা ভাঙ্গায় দুর্ভোগে হাজারো মানুষ প্রায় ১২ বছর সংস্কার নেই, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীরঃ মাদক সেবনের অপরাধে দুই আসামির এক বছরের কারাদণ্ড রিপোর্টার্স ক্লাব থেকে পদত্যাগ করলেন এস এম তাজাম্মুল ‎

যশোর ঝুমঝুমপুরে সেবা সংস্থার উদ্যোগে নগদ অর্থ ও ঈদ উপহার বিতর

  • প্রকাশিত: সোমবার, ২ জুন, ২০২৫
  • ২১৭ বার পড়া হয়েছে

যশোর অফিস: যশোর সদরের ঝুমঝুমপুরে সেবামূলক সংগঠন “ সেবা সংস্থার পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে হত-দরিদ্রদের মাঝে নগদ অর্থ ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে ।

সোমবার সকাল সাড়ে ১১ টায় ঝুমঝুমপুর ফজলুল উলুম কওমী মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে সংস্থার পক্ষ থেকে ২০ জন অসুস্থ ব্যক্তির মাঝে নগদ অর্থ এবং ৮০ জনের মাঝে চাল, চিনি,সেমাই, সয়াবিন তেল ও গুড়ো দুধ বিতরণ করা হয়।
সেবা সংস্থা’র সভাপতি শেখ দিনু আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক ও যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা আনোয়ারুল কবির নান্টু।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, ঝুমঝুমপুর ফজলুল উলুম কওমী মাদ্রাসা ও এতিমখানার মুহতামিম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি ওবায়দুল্লাহ বাশির, দৈনিক প্রতিদিনের কণ্ঠ পত্রিকার বার্তা সম্পাদক জহুরুল ইসলাম প্রমূখ।
প্রধান অতিথি আনোয়ারুল কবির নান্টু বলেন, অতীতের দুঃখ-বেদনা, ধনী ও গরিবের সীমারেখাকে পাশ কাটিয়ে ঈদের খুশি ভাগাভাগি করে নেয়ার দিন হল ঈদুল আযহা। শোষণ-বঞ্চনা ও বৈষম্যমুক্ত একটি মানবিক সমাজ প্রতিষ্ঠার জন্য আমাদের জাতীয় জীবনে ঈদুল আযহার গুরুত্ব অপরিসীম। তিনি বলেন, ঝুমঝুমপুর নিরিবিলি পাড়ার বৃহত্তর জনগোষ্ঠী শ্রমজীবী মানুষ। যারা বছরের পুরোটা সময় মাথার ঘাম পায়ে ফেলে অতি কষ্টে জীবনযাপন করে। জীবনযাত্রার অত্যাধিক ব্যয়ের কারণে যাদের জীবিকা নির্বাহ করতে প্রতিনিয়ত সংগ্রাম করতে হয়। মেহনতি শ্রমিকদের জীবনে সুখ-শান্তি বলতে কোনো শব্দ নেই। বরং বেঁচে থাকার তাগিদে তারা প্রতিদিনই দুঃখ-কষ্টকে আলিঙ্গন করে। এই শ্রমিকদের ঘরে ঈদের আনন্দ ধরা দেয় না। এমতাবস্থায় শ্রমজীবী মানুষের ঘরে ঈদের আনন্দ পৌঁছে দিতে মালিকপক্ষকে এগিয়ে আসার আহ্বান জানান।তিনি এই এলাকার উন্নয়নে মরহুম জননেতা তরিকুল ইসলামের বিভিন্ন অবদানের কথা উল্লেখ করেন। তিনি সুবিধা বঞ্চিত মানুষকে আসন্ন ঈদুল আযহার সহযোগিতা করার জন্য সেবা সংস্থার প্রশংসা করেন।
আলোচনা শেষে ঝুমঝুমপুর এলাকার হত-দরিদ্র ১শ” পরিবারকে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নগদ অর্থ ও ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয় ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews