শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে বিস্ফোরণে আহত ১, ককটেল সদৃশ্য বস্তুু ২ টি উদ্ধার খুলনা-সাতক্ষীরা মহাসড়কে গর্তের খানাখন্দ: জনদুর্ভোগ চরমে, বেহাল দশা ডুমুরিয়া থেকে চুকনগর কালীগঞ্জের কাশিপুর বেদে পল্লি: সংঘাত নয়, শান্তি ও ঐক্যবদ্ধ বসবাসের আবেদন পদকপ্রাপ্ত গুণীজন মুহম্মদ শফি”যশোরে দ্যোতনা সাহিত্য পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত যশোর ডিবির পৃথক অভিযানে ৩ জন আটক, ৭০ গ্রাম গাঁজা ও ১০০ বোতল অ্যালকোহল উদ্ধার রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী ঝিকরগাছায় মীর খলিলুর রহমান দাতব্য চিকিৎসালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপিত ঝিকরগাছায় মীর বাবরজান বরুণ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে সুপারি গাছ বিতরণ ঝিকরগাছায় নারী ও দুই শিশুকে মারধরের অভিযোগ, চার আসামি আটক ‎মণিরামপুরে তুলা চাষীদের মাঝে বিনামূল্যে উপকরন বিতরণ

যশোর চৌগাছায় বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন

  • প্রকাশিত: সোমবার, ২ জুন, ২০২৫
  • ২০০ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক: যশোরের চৌগাছা উপজেলায় বড় ভাইয়ের ছুরিকাঘাতে শিহাব হোসেন (২১) নামে এক তরুণ নিহত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের শাহাজাদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিহাব ওই গ্রামের আবদুর রহিমের ছেলে। অভিযুক্ত বড় ভাই সুমন হোসেন (২৫) ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন।

পরিবারের সদস্যদের ভাষ্য,দুপুরে পাশের বাড়ির একটি দাওয়াতে যাওয়ার জন্য সুমনের সাইকেল নিয়ে যান শিহাব। দাওয়াত শেষে বাড়ি ফেরার পর সাইকেল ব্যবহারে দুই ভাইয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে সুমন কোমর থেকে ছুরি বের করে শিহাবের পিঠে আঘাত করেন।

রক্তাক্ত অবস্থায় স্থানীয়দের সহায়তায় শিহাবকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক আনোয়ারুল আবেদীন বলেন, শিহাবের পিঠের বাম পাশে গভীর ছুরিকাঘাত ছিল, যা প্রাণঘাতী হয়েছে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন,অভিযুক্ত সুমনকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews