বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির পৃথক অভিযানে ১৩০ পিস ইয়াবা ও ৪০ বোতল নেশা জাতীয় সিরাপসহ ৪ মাদক ব্যবসায়ী আটক সাতক্ষীরায় ১৪ বছরের কিশোরীকে ধর্ষণ, পিবিআই’র অভিযানে আসামি গ্রেপ্তার ও আদালতে স্বীকারোক্তি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বিশ্ব হার্ট দিবস পালিত যশোর সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি মদসহ সাড়ে ৩ লক্ষাধিক টাকার মালামাল আটক যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজে নবীন বরণ যশোরে চুরি হওয়া মোটরসাইকেল ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার, যুবক আটক যশোরে গ্রাম আদালত নিয়ে জনসচেতনতা বাড়াতে সমন্বয় সভা ভাঙ্গায় দুর্ভোগে হাজারো মানুষ প্রায় ১২ বছর সংস্কার নেই, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীরঃ মাদক সেবনের অপরাধে দুই আসামির এক বছরের কারাদণ্ড রিপোর্টার্স ক্লাব থেকে পদত্যাগ করলেন এস এম তাজাম্মুল ‎

যশোর এইচএমসিএলে কর্মীকে আটকিয়ে মারধর,৭ জনের বিরুদ্ধে আদালতে মামলা

  • প্রকাশিত: সোমবার, ২ জুন, ২০২৫
  • ২২৫ বার পড়া হয়েছে

যশোর অফিস: যশোরে এইচ, এম, সি, এল নিলয় বাংলাদেশ লিমিটেডের কেমিক্যাল টেকনিশিয়ান সালাউদ্দিন মণ্ডলকে আটকে রেখে মারধরের ঘটনায় আদালতে মামলা হয়েছে। সোমবার তিনি নিজেই ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করে মামলাটি করেন। আদালত কোতোয়ালি থানাকে বিষয়টি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়, দায়িত্ব অবহেলার একটি রিপোর্ট দেওয়ায় সহকর্মীরা ক্ষিপ্ত হয়ে ৫ মে সালাউদ্দিনকে কারখানার একটি কক্ষে আটকে রাখে এবং জোরপূর্বক চাকরি ছাড়ার চিঠিতে স্বাক্ষর করাতে চায়। তিনি রাজি না হওয়ায় তাকে বেধড়ক মারধর করে অজ্ঞান অবস্থায় ফেলে রেখে যায়। বিকেলে জ্ঞান ফিরে থানা পুলিশকে অবহিত করলে তারা অভ্যন্তরীণ বিষয় বলে চলে যায়। সন্ধ্যায় অফিস থেকে বের হলে আবারও হামলার শিকার হন তিনি। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে কিছুটা সুস্থ হয়ে মামলা করেছেন বলে জানা গেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews