1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
রবিবার, ১০ মে ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে বারান্দিপাড়ায় ইলেকট্রনিক্স দোকানে দুঃসাহসিক চুরি, সাড়ে ৪ লাখ টাকার মালামাল লুট ফেসবুকে অপপ্রচার চালিয়ে কেশবপুর পৌর বিএনপি নেতার সম্মানহানি – থানায় জিডি চৌগাছায় শারীরিক প্রতিবন্ধীকে হুইলচেয়ার দিল স্বেচ্ছাসেবী সংগঠন ‘চৌগাছা পরিবার’ বেনাপোল দৌলতপুর সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে ৬০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার দৌলতপুরে ধর্ষণচেষ্টা মামলা ধামা চাপা দেওয়ার নতুন নাটক শার্শায়‘দুর্ধর্ষ ডাকাতি’ নয়,পূর্ব বিরোধ ও পাওনা টাকা নিয়ে সংঘর্ষের অভিযোগ সাংবাদিককে হু’মকি ও চাঁদা দাবির অভিযোগে ডা. রাফসান জানি ও এনসিপি নেতা জিহাদের বিরুদ্ধে মামলা বেনাপোল কাস্টমসের বড় সাফল্য: ৭৩০ কেজি ভারতীয় রুই মাছ আটক, প্রকাশ্যে নিলাম সম্পন্ন যশোরে সৎ মা-ভাইবোনদের বিরুদ্ধে সম্পত্তি আত্মসাৎ ও নির্যাতনের অভিযোগে আদালতে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ যশোরে বিজিবির অভিযানে ৬ কোটি ৫৮ লাখ টাকার স্বর্ণের চালানসহ ৩ পাচারকারী আটক

যশোরে ১৩ লাখ টাকা আত্মসাতের ঘটনায় প্রতারক রবিউলের বিরুদ্ধে আদালতে মামলা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২ জুন, ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে

যশোর অফিস

বিদেশে পাঠানোর নামে ১৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক রবিউল ইসলামের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। রোববার যশোর সদরের কচুয়া ঘোপ গ্রামের মোশারফ হোসেন বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রহমত আলী অভিযোগটি আমলে নিয়ে আসামির প্রতি সমন জারির আদেশ দিয়েছেন। রবিউল ইসলাম সদর উপজেলার রামনগর ইউনিয়নের সিরাজসিংগা গ্রামের মৃত নুরে আলমের ছেলে।

 মামলার অভিযোগে জানা গেছে, মোশারফ হোসেনের পূর্ব পরিচিত আসামি রবিউল ইসলাম। রবিউল ইসলাম মোশারফ হোসেন সহ কয়েকজনকে  ভালো বেতনে চাকরি দেওয়ার নামে মালয়েশিয়া পাঠানোর প্রস্তাব দেয়। রবিউললের প্রস্তাবে রাজি হয়ে তিনি তার দুই চাচাতো শ্যালককে মালয়েশিয়া যাওয়ার জন্য ২০২২ সালের ১ জুন ১২ লাখ ২০ হাজার ও পরে আরও ১ লাখ টাকা নেয়।  রবিউল তাদের মালয়েশিয়া পাঠাতে ব্যর্থ হয়। তখন আমি রবিউলের কাছে টাকা ফেরত চায়লে দিতে স্বীকার করে। ২০২৪ সালের ১৬ আগস্ট রবিউল সালিসে টাকা পরিশোধ করে দেয়ার অঙ্গীকার করে স্টাম্পে চুক্তিনামা করে দেয়। টাকা পরিশোধের ধার্য দিন শেষ হওয়ার পর রবিউলের কাছে টাকা চাইলে না দিয়ে ঘোরাতে থাকে। চলতি বছরের ৯ মে সালিশে হাজির হয়ে রবিউল টাকা দিতে অস্বীকার করে চলে যায়। পাওনা টাকা আদায়ে ব্যর্থ হয়ে মোশারফর হোসেন প্রতারণার অভিযোগে আদালতে এ মামলা করেছেন।

প্রতারক রবিউল ইসলাম এর কাছ থেকে নয় বহু লোকের কাছ থেকে বিদেশ পাঠানোর নামে টাকা হাতিয়ে নিয়েছে। প্রতারক রবিউল ইসলাম এ কারণে তার পরিবারসহ সিরাজসিংগা গ্রাম থেকে পালিয়ে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায়। এসব বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতারক রবিউল ইসলামসহ ওই চক্রকে আটকের জন্য তৎপর রয়েছে বলে জানা গেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট