শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে বিস্ফোরণে আহত ১, ককটেল সদৃশ্য বস্তুু ২ টি উদ্ধার খুলনা-সাতক্ষীরা মহাসড়কে গর্তের খানাখন্দ: জনদুর্ভোগ চরমে, বেহাল দশা ডুমুরিয়া থেকে চুকনগর কালীগঞ্জের কাশিপুর বেদে পল্লি: সংঘাত নয়, শান্তি ও ঐক্যবদ্ধ বসবাসের আবেদন পদকপ্রাপ্ত গুণীজন মুহম্মদ শফি”যশোরে দ্যোতনা সাহিত্য পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত যশোর ডিবির পৃথক অভিযানে ৩ জন আটক, ৭০ গ্রাম গাঁজা ও ১০০ বোতল অ্যালকোহল উদ্ধার রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী ঝিকরগাছায় মীর খলিলুর রহমান দাতব্য চিকিৎসালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপিত ঝিকরগাছায় মীর বাবরজান বরুণ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে সুপারি গাছ বিতরণ ঝিকরগাছায় নারী ও দুই শিশুকে মারধরের অভিযোগ, চার আসামি আটক ‎মণিরামপুরে তুলা চাষীদের মাঝে বিনামূল্যে উপকরন বিতরণ

যশোরে এনডিএফ-এর উদ্যোগে কোরবানি তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ২ জুন, ২০২৫
  • ২০০ বার পড়া হয়েছে

যশোর অফিস: যশোরের ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)-এর উদ্যোগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানি তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ঈদ উপহার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২রা জুন) দুপুরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের কনফারেন্স রুমে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে হাসপাতালের চতুর্থ শ্রেণির ৯০ জন  কর্মচারীদের মাঝে ঈদ উপহার (ফুড প্যাক) বিতরণ করা হয়।

ন্যাশনাল  ডক্টরস ফোরাম-এর হাসপাতাল কমিটির সভাপতি   ডা. শেরআলী এর সভাপতিত্বে  এবং  ডা. শরিফুল ইসলাম শিফলু এর সঞ্চালনায়  অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন যশোরের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোঃ হুসাইন সাফায়াত। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কোরবানি কেবল পশু জবাই নয়, এর ভেতর নিহিত আছে আত্মত্যাগ, ধৈর্য ও মানবসেবার মহান শিক্ষা। এই ঈদের মাধ্যমে আমাদের হৃদয় পরিশুদ্ধ করার পাশাপাশি সমাজের দরিদ্র, সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানোর শিক্ষা গ্রহণ করতে হবে। হাসপাতাল একটি সেবামূলক প্রতিষ্ঠান। এখানে শৃঙ্খলা, সহমর্মিতা এবং আন্তরিকতা বজায় রেখে প্রত্যেকে নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করা প্রয়োজন। সকল কর্মকর্তা-কর্মচারী মিলে আমরা একটি সুন্দর, সুশৃঙ্খল এবং মানবিক সেবা নিশ্চিত করতে পারি। ঈদের এই আনন্দ শুধু নিজেদের মধ্যে সীমাবদ্ধ না রেখে সকল কর্মচারীদের মাঝে ভাগাভাগি করে দেওয়াই প্রকৃত ঈমানদারীর পরিচয়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাসপাতালের আরএমও ডা. বজলুর রশিদ, ডা. হাবিবা সিদ্দিকা ফোয়ারা, বিশিষ্ট ব্যবসায়ী  খন্দকার রশিদুজ্জামান রতন। এছাড়া আরও বক্তব্য রাখেন  ডা. শরিফুজ্জামান রঞ্জু, ডা. আনিসুর রহমান প্রমুখ।

অনুষ্ঠান শেষে চতুর্থ শ্রেণির কর্মচারীদের মাঝে ঈদ  উপহার (ফুড প্যাক) বিতরণ করা হয়। উপহার পেয়ে কর্মচারীরা আনন্দ প্রকাশ করেন এবং এনডিএফ ও হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews