রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মণিরামপুরে রাতে চুরি ঠেকাতে পাহারায় নির্ঘুম এলাকাবাসী যশোর সীমান্তে বিজিবির অভিযান: ৫ লাখ ২৬ হাজার টাকার মাদক ও চোরাচালানী মালামাল আটক মণিরামপুরে কবিরাজীর আড়ালে জাল নোটের কারখানা,গ্রেফতার ২ ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী ২ নিহত, আহত ১ মহেশপুরে খুলনা বিভাগীয় প্রেসক্লাবের উপজেলা কমিটি গঠন: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় ঐক্যের অঙ্গীকার। জামিনে বেরিয়েই ফের বেপরোয়া ইমরান, মাদক কারবারে সক্রিয় থাকার অভিযোগ পূর্ব শত্রুাতাকে কেন্দ্র করে শ্যামনরে সংঘর্ষ আহত-২ থানায় অভিযোগ শিক্ষকদের নিয়মিত প্রস্তুতি নিয়ে ক্লাসে আসার আহ্বান প্রতিমন্ত্রী অমিতের ডুমুরিয়ার টিপনা পাল পাড়ায় ব্যতিক্রমী দুর্গোৎসবের প্রস্তুতি শিকারপুর সীমান্তে ২০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার

শিক্ষকদের নিয়মিত প্রস্তুতি নিয়ে ক্লাসে আসার আহ্বান প্রতিমন্ত্রী অমিতের

  • প্রকাশিত: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

​বিশেষ প্রতিবেদক মনিরুজ্জামান মুনির ,যশোর:বিদ্যালয়ে শিক্ষকদের নিয়মিত প্রস্তুতি নিয়ে ক্লাসে আসার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, শিক্ষকরা নির্ধারিত সময়ে নিয়মিত ক্লাসে না আসার কারণেই শিক্ষার্থীদের উপস্থিতি কমে যায়। বিদেশের মতো আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকেও আনন্দদায়ক করে তুলতে পারলে শিক্ষার সার্বিক উন্নয়ন হবে এবং শিক্ষার্থীদের উপস্থিতিও বৃদ্ধি পাবে।

​যশোরে মানসম্মত ও নৈতিক শিক্ষার উন্নয়ন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিতকরণের লক্ষ্যে প্রধান শিক্ষক (প্রাথমিক ও মাধ্যমিক), শিক্ষা কর্মকর্তা এবং পরিচালনা পর্ষদের সভাপতিদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসনের উদ্যোগে পিটিআই অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
​বক্তব্যে প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিক উন্নয়ন চান। তাই যুগের সাথে তাল মিলিয়ে শিক্ষার্থীদের পাঠদান করতে হবে। পড়াশোনাকে আনন্দদায়ক করতে মূল শিক্ষার পাশাপাশি ডিবেট ক্লাব ও সাংস্কৃতিক ক্লাব গড়ে তোলার ওপর তিনি জোর দেন।
​শিক্ষার্থীদের আকৃষ্ট করতে বিদ্যালয়ের লাইব্রেরি ও কম্পিউটার ল্যাব আধুনিকীকরণ এবং খেলার মাঠ দ্রুত সংস্কারের ঘোষণা দেন প্রতিমন্ত্রী। একই সাথে বিদ্যালয় থেকেই শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান তিনি।
​যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন।
​সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ, জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলমগীর কবীর, বিএম শাহীন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মেজবাহ উদ্দিন এবং পিটিআই সুপার আসাদুজ্জামান।
​এছাড়া জেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মাজেদুর রহমান, মনিরামপুর, শার্শা ও কেশবপুরের সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারবৃন্দসহ ভেকুটিয়া, হৈবতপুর মানিকদিহা ও সাদুল্ল্যাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং চাঁচড়া ও পুলেরহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা সভায় নিজ নিজ মতামত তুলে ধরেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews