
মণিরামপুর প্রতিনিধিঃ দেশব্যাপী বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবেলায় বিদ্যুৎ অপচয় রোধে ঘোষিত পরিপত্র প্রকাশে নির্দেশনা মোতাবেক নোটিশ প্রচারণা,এমনকি রাত ৮টায় উপজেলা সহকারি কমিশনার ভূমি মাহির দায়ান আমিনকে নিয়ে স্ব শরীরে পায়ে হেটে মণিরামপুর বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে রাষ্ট্রের আইন মেনে প্রতিদিন নির্ধারিত সময়ের মধ্য ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের তাগিদ দিলেন মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সম্রাট হোসেন।
মঙ্গলবার (২৫শে আগষ্ট) রাত ৮টার পরপরই সংশ্লিষ্টদের সাথে নিয়ে মণিরামপুর বাজারের একের পর এক দোকানে নিজে হাজির হয়ে দেশের এ জ্বালানি সংকট মোকাবেলায় বিদ্যুৎ অপচয় রোধে রাত ৮টার মধ্য শপিংমল, মার্কেট ও সকল প্রকার আলোকসজ্জা হতে বিরত থেকে প্রশাসনিক এ কার্যক্রমকে সহযোগিতা করার আহবান জানান তিনি। এ সময় মণিরামপুর থানা পুলিশ ও স্থানীয় গনমাধ্যম কর্মীরা উপজেলা প্রশাসনের সাথে ছিলো। অভিযান চলাকালে, মণিরামপুর রাজগঞ্জ মোড়ের ৩জন ব্যাবসায়িকে অবৈধ দখলদারিত্বের কারনে আটক করে,পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।
চলমান এ কার্যক্রমের মাঝে সাংবাদিকদের দেওয়া স্বাক্ষাতকারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সম্রাট হোসেন বলেন, সরকারের নির্দেশনা মানতে প্রাথমিক ভাবে ব্যবসায়ীদের রাত ৮টার মধ্য জরুরী সেবা যেমন, ফার্মেসি, কাঁচাবাজার ও খাবার হোটেল বাদে সকল প্রতিষ্ঠানকে অবহিত করা হয়েছে। এর পর নির্দেশনা না মানলে তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যাবস্থা নেওয়া হবে।