বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোর সীমান্তে বিজিবির অভিযান: ৭ লাখ ৫ হাজার টাকার মাদক ও চোরাচালান পণ্য আটক কঠোর অবস্থানে মণিরামপুর উপজেলা প্রশাসন! জহুরপুর রামগোপাল বহুমুখী বিদ্যা প্রতিষ্ঠানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপিত যশোরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল যবিপ্রবিতে খালেদা জিয়ার ভিত্তিপ্রস্তর ভাঙচুর, বহাল গাড়িচালক সাহেব আলী খাজুরা পুলিশ ক্যাম্পের অভিযানে ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি আটক গোপালগঞ্জে এক্সিকিউটিভ ক্লাবের ২০ বছর পূর্তিতে বৃক্ষরোপণ কর্মসূচি ডুমুরিয়া উপজেলা পরিষদ চত্বরে জলাবদ্ধতা ও দুর্গন্ধ: পানি নিষ্কাশনে দ্রুত পদক্ষেপের আশ্বাস ভেড়ামারায় ক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মর্মান্তিক মৃত্যু: ৩ সন্তানকে নিয়ে চরম দিশেহারা পরিবার দাদির সঙ্গে বেড়াতে না নেওয়ায় অভিমানে স্কুলছাত্রীর মৃত্যু

জহুরপুর রামগোপাল বহুমুখী বিদ্যা প্রতিষ্ঠানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপিত

  • প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:যশোরের বাঘারপাড়ায় অবস্থিত জহুরপুর রামগোপাল বহুমুখী বিদ্যা প্রতিষ্ঠানে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও মর্যাদার মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল বিশেষ আলোচনা সভা, হামদ-নাত পরিবেশনা, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া মাহফিল।

প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতি শেখ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক বাবু তাপস কুমার বিশ্বাস, পরিচালনা পর্ষদ সদস্য শেখ আইয়ুব হোসেন,সহকারী প্রধান শিক্ষক মুনসুর আলী।

এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্য, স্থানীয় অভিভাবকবৃন্দ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোরম হামদ-নাত ও ইসলামী কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়ার অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের মৌলভী শিক্ষক মোঃ আলী আকবর হোসেন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews