শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির নির্বাহী সদস্য মোজাফফার হোসেনকে বিদায় সংবর্ধনা যবিপ্রবিতে নানা আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত যশোর হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ছয় বছরের পথচলায় মানুষের ভালোবাসায় সিক্ত রাতদিন নিউজ, বর্ণাঢ্য আয়োজনে অর্ধযুগ পূর্তি উৎসব জনগণকে মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে, অতিরিক্ত টাকা নেওয়া যাবে না: প্রতিমন্ত্রী অমিত নড়াইলের লোহাগড়ায় ছেলের হাতে বাবা খুন এস এফ ট্রাভেলসের চেয়ারম্যানের বিরুদ্ধে কোটি টাকার হজ্ব প্রতারণার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের ১৬ বছর পর চট্টগ্রামে ধরা পড়ল খুলনার হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি যশোর সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৩ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

‎মণিরামপুরে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

  • প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ১৫০ বার পড়া হয়েছে

এস এম তাজাম্মুল,মণিরামপুরঃ “খেলা ধুলায় বাড়ে বল,মাদক ছেড়ে খেলতে চল”। এ স্লোগানকে সাথে নিয়ে যশোরের মণিরামপুরে জমকালো আয়োজনে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। বাকোশপোল ইয়াংস্টার ক্লাব কর্তৃক বাকোশপোল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত এ টুর্নামেন্টে বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন করেন মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সম্রাট হোসেন।
‎শুক্রবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের বাকোশপোল ইয়াংস্টার ক্লাবের সভাপতি মোঃ মোশাররফ হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,শিক্ষক আব্দুল হাই,বিএনপি নেতা আব্দুর রহিম,মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের এস এম তাজাম্মুল,স্থানীয় বিএনপির মাহফুজ আহমেদ প্রমূখ। এ সময় আয়োজকদের প্রতি ধন্যবাদ জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে সম্রাট হোসেন বলেন, চারিদিকে মাদকের ছড়াছড়ি। মাদকের এ আগ্রাসন হতে যুব সমসাজকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নাই। তিনি আরো বলেন বর্তমানে প্রধানমন্ত্রী এ খেলাধূলায় বেশি নজর দিচ্ছে,ফুটবল বা অন্য যে কোন খেলা শারীরিক ও মানষিক বিকাশে সহায়তা করে।
‎১৬ দলীয় টুর্নামেন্টের উদ্বেধনী খেলায় সাড়াপোল ফুটবল একাশকে হারিয়ে স্বাগতিক বাকোশপোল গাজী এন্টারপ্রাইজ টুর্নামেন্টে শুভসূচনা করে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews