শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে নজরুল বর্ষ ও রক্তাক্ত ৩৬ জুলাই নিয়ে কবিতা, সঙ্গীত ও আলোচনা যশোরে রেডনিউজ.প্রেসের পরিচিতি সভা ও সাংবাদিকদের সম্মাননা যশোরে বসতঘরের চাল কেটে স্বর্ণ-নগদ টাকা চুরি, স্থানীয়দের মাঝে আতঙ্ক যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল যশোরে দিনে-দুপুরে যুবককে কুপিয়ে হত্যা ভাঙ্গায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার চলাচলে অক্ষম রবিউল ও জাহিদাকে আল মামুন ফাউন্ডেশনের পক্ষ থেকে হুইলচেয়ার উপহার এনপিজেএ বাংলাদেশের উপদেষ্টা প্যানেলে তিনজনের নিয়োগ ফরিদপুরের শ্রেষ্ঠ এসআই ভাঙ্গা থানার মিজানুর রহমান

যশোরে বসতঘরের চাল কেটে স্বর্ণ-নগদ টাকা চুরি, স্থানীয়দের মাঝে আতঙ্ক

  • প্রকাশিত: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:২১ আগস্ট ২০২৬, শুক্রবার: যশোর শহরের রেলরোড ফুডগোডাউনের দক্ষিণ পাশে একটি বসতঘরের চাল কেটে ভেতরে ঢুকে আড়াই ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লাখ ৬০ হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোরের মধ্যে ৯৯২ নম্বর হোল্ডিংয়ের ওই বাড়িতে এ চুরি হয়।

ভুক্তভোগী বাড়ির মালিক রবিউল ইসলাম রবি। তিনি পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি এবং লোকমান সিকদারের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার সকালে তারা আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। এ সময় বাড়ি ফাঁকা ছিল। সেই সুযোগে চোরেরা ঘরের টিনের চাল কেটে ভেতরে প্রবেশ করে। শুক্রবার দুপুর ১২টার দিকে পরিবার ফিরে এসে দেখে ঘরের তিনটি কক্ষের জিনিসপত্র তছনছ করা।

রবিউল ইসলাম রবি অভিযোগ করেন, চুরি যাওয়া স্বর্ণালংকারের মধ্যে রয়েছে দুই জোড়া কানের দুল, দুটি চেইন ও দুটি আংটি। এগুলো তার ছেলের স্ত্রীর। ছেলের বিয়ের সময় তিনি নিজে দেড় ভরি স্বর্ণ দিয়েছিলেন। পরে ছেলে কাজ করে আরও এক ভরি স্বর্ণ তৈরি করে দেয়। সব মিলিয়ে আড়াই ভরি ছিল।

তিনি আরও বলেন, “ইলেকট্রিক মিস্ত্রির কাজ করে প্রায় তিন বছর ধরে কষ্ট করে ১ লাখ ৬০ হাজার টাকা জমিয়েছিলাম। বাড়ির সামনে একটি দোকান দেওয়ার পরিকল্পনা ছিল। সেই সঞ্চয়ের টাকাই চোরেরা নিয়ে গেছে।”

স্থানীয় বাসিন্দারা জানান, রেলরোড ফুডগোডাউনের দক্ষিণ পাশের এলাকায় সম্প্রতি একাধিক চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকাজুড়ে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।

এ বিষয়ে রবিউল ইসলাম রবি চুরি যাওয়া মালামাল উদ্ধার ও জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। তিনি যশোর কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews