
প্রেস বিজ্ঞপ্তি: যশোর শহরের রায়পাড়া এলাকার রবিউল ইসলাম এবং চোরমারা দীঘির পাড় এলাকার জাহিদা বেগম দীর্ঘদিন ধরে পক্ষাঘাত (প্যারালাইসিস) রোগে আক্রান্ত হয়ে চলাচলে অক্ষম হয়ে মানবেতর জীবনযাপন করছিলেন। তাঁর কষ্ট লাঘবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষ থেকে এবং আল মামুন ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় একটি করে হুইলচেয়ার প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে তাদের নিজ বাড়িতে গিয়ে হুইলচেয়ার উপহার তুলে দেন ফাউন্ডেশনের প্রতিনিধিরা।
এ মানবিক উদ্যোগে নেতৃত্ব দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আল মামুন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা প্রকৌশলী রবিউল ইসলাম। এ সময় তিনি রবিউল ও জাহিদার পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং ভবিষ্যতেও প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
হুইলচেয়ার বিতরণকালে উপস্থিত ছিলেন আল মামুন ফাউন্ডেশনের উপদেষ্টা আল মামুন শাওন, সভাপতি তানভীর হায়দার তমাল, সাধারণ সম্পাদক শাকির আহমেদ শুভ্র, যুগ্ম সম্পাদক আসলাম শেখ, দপ্তর সম্পাদক রুবেল তরফদার, সদস্য মহামুদ হাসান চুন্নু, তৌফিকুর রহমান সোহেল, ইকবাল হায়দার, মামুন হোসেন, সামিম কবির ওয়াসিমসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। এছাড়াও ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুরুফুজ্জামান কাঞ্চন, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাজাহান বাবু, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আল মামুন ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, সমাজের অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে সংগঠনটি ধারাবাহিকভাবে মানবিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানানো হয়।