শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির নির্বাহী সদস্য মোজাফফার হোসেনকে বিদায় সংবর্ধনা যবিপ্রবিতে নানা আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত যশোর হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ছয় বছরের পথচলায় মানুষের ভালোবাসায় সিক্ত রাতদিন নিউজ, বর্ণাঢ্য আয়োজনে অর্ধযুগ পূর্তি উৎসব জনগণকে মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে, অতিরিক্ত টাকা নেওয়া যাবে না: প্রতিমন্ত্রী অমিত নড়াইলের লোহাগড়ায় ছেলের হাতে বাবা খুন এস এফ ট্রাভেলসের চেয়ারম্যানের বিরুদ্ধে কোটি টাকার হজ্ব প্রতারণার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের ১৬ বছর পর চট্টগ্রামে ধরা পড়ল খুলনার হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি যশোর সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৩ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

এনপিজেএ বাংলাদেশের উপদেষ্টা প্যানেলে তিনজনের নিয়োগ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (এনপিজেএ) বাংলাদেশের উপদেষ্টা প্যানেলে তিনজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। সম্প্রতি সংগঠনটির পক্ষ থেকে প্রকাশিত এক অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন উপদেষ্টা প্যানেলে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম। তিনি দৈনিক খবরের পাতা-এর প্রকাশক ও সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ ছাড়া উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন মো. সুমন সরদার ও মীর দিনার হোসাইন। মো. সুমন সরদার দৈনিক ফুলতলা প্রতিদিন-এর প্রকাশক ও সম্পাদক। অন্যদিকে মীর দিনার হোসাইন আইবিএন নিউজের সহযোগী সম্পাদক এবং আন্তর্জাতিক ডেস্কের প্রধান হিসেবে কর্মরত রয়েছেন।

সংগঠনটির বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন দায়িত্বপ্রাপ্তদের নিয়োগ অবিলম্বে কার্যকর হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, উপদেষ্টা প্যানেলের সদস্যরা সংগঠনের বিভিন্ন কার্যক্রমে প্রয়োজনীয় পরামর্শ, দিকনির্দেশনা ও সহযোগিতা প্রদান করবেন। তাঁদের দীর্ঘদিনের পেশাগত অভিজ্ঞতা ও দক্ষতা এনপিজেএ বাংলাদেশের কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি নিউজ পোর্টালভিত্তিক সাংবাদিকতা ও সাংবাদিকদের পেশাগত উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews