বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন NPJA-এর বাংলাদেশ কমিটি ঘোষণা নড়াইলে পাঁচ বছরের শিশু জান্নাতুল মাওয়াকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড যশোরে জমি সংক্রান্ত বিরোধে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, কোতোয়ালি থানায় জিডি ভাঙ্গায় পুলিশের অভিযানে ১৫ টি মোবাইল উদ্ধার, মালিকদের ফেরত দেওয়ার উদ্যোগ গোপালগঞ্জে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির নতুন ৪ সদস্যের সাক্ষাৎ র‌্যাব বিলুপ্ত হয়ে পুলিশের আওতায় গঠন হবে এসআরবি সাংবাদিক প্রেসক্লাব ঝিনাইদহের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ভাঙ্গায় অবৈধ ড্রেজারে চত্বর বিলের বালু উত্তোলনের অভিযোগ হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন NPJA-এর বাংলাদেশ কমিটি ঘোষণা

  • প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রভিত্তিক নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (NPJA) ২০২৬ সালের জন্য বাংলাদেশ কমিটি অনুমোদন করেছে। ১৯ আগস্ট প্রকাশিত অনুমোদিত তালিকায় দেশের বিভিন্ন অঞ্চলে কর্মরত সাংবাদিক, সম্পাদক, প্রতিবেদক ও মিডিয়া পেশাজীবীদের রাখা হয়েছে।

নতুন কমিটিতে মোহাম্মদ জোবায়ের সভাপতি, মামুন আবেদীন সিনিয়র সহ-সভাপতি, খসরুল আরুন নোমানী সহ-সভাপতি এবং এস এম জাহিরুল ইসলাম বিদ্যুৎ সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

এছাড়া উজ্জ্বল হোসাইন প্রধান যুগ্ম সম্পাদক, রতন দে সহকারী সম্পাদক, আসিফ আকবর সেতু সাংগঠনিক সম্পাদক, মো. মনিরুল ইসলাম দপ্তর সম্পাদক এবং তৌহিদ সারওয়ার কোষাধ্যক্ষ পদে দায়িত্ব পেয়েছেন।

কমিটির অন্যান্য পদে রয়েছেন মো. দাউলাত হোসাইন প্রচার ও প্রকাশনা সম্পাদক, ফয়জুল আলী শাহ আইসিটি ও ডিজিটাল মিডিয়া সম্পাদক, অ্যাডভোকেট জাকারিয়া হাবিব আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, অ্যাডভোকেট সাহেদুল ইসলাম টিটো আইন বিষয়ক সম্পাদক, কাকন সরকার সমাজকল্যাণ সম্পাদক এবং বুবলি মল্লিকা নারী বিষয়ক সম্পাদক।

এছাড়াও দেশের বিভিন্ন জেলা ও গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের মধ্য থেকে কয়েকজনকে নির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা নিজ নিজ এলাকায় অনলাইন সাংবাদিকতার সঙ্গে যুক্ত থেকে সংগঠনের কার্যক্রমে ভূমিকা রাখবেন।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, NPJA বাংলাদেশ কমিটির মূল উদ্দেশ্য হলো অনলাইন নিউজ পোর্টালে কর্মরত সাংবাদিকদের মধ্যে পেশাগত ঐক্য, সহযোগিতা ও যোগাযোগ বাড়ানো। একই সঙ্গে দায়িত্বশীল ও নৈতিক সাংবাদিকতা চর্চায় উৎসাহ দেওয়া এবং সংবাদকর্মীদের পেশাগত অধিকার ও উন্নয়নে কাজ করা।

NPJA মনে করছে, বাংলাদেশ কমিটি গঠনের ফলে দেশের অনলাইন সাংবাদিকদের সঙ্গে আন্তর্জাতিক পর্যায়ের পেশাগত যোগাযোগ আরও বিস্তৃত হবে। এর মাধ্যমে সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা, অভিজ্ঞতা বিনিময় ও পেশাগত উন্নয়নের নতুন সুযোগ তৈরি হতে পারে।

অনুমোদিত নথি অনুযায়ী, বাংলাদেশ কমিটির অনুমোদনের মেয়াদ দুই বছর। কমিটির অনুমোদন দিয়েছেন NPJA-এর সভাপতি হিকিকুল ইসলাম খোকন এবং সাধারণ সম্পাদক Md. Arifur Rohoman Arif।

অনুমোদিত তালিকায় সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সম্পাদকীয় পদ ও নির্বাহী সদস্য মিলিয়ে মোট ২৭ জন দায়িত্বশীল ও সদস্যের নাম রয়েছে।

সংগঠনটির ভাষ্য অনুযায়ী, বাংলাদেশে দ্রুত বিকাশমান অনলাইন সংবাদমাধ্যম খাতে কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা এবং আন্তর্জাতিক পর্যায়ে যোগাযোগ সম্প্রসারণে নতুন কমিটি কাজ করবে।
তথ্য সুত্র: npja.net

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews