মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
৭৭ লক্ষ টাকা মু্ল্যের ৩৫০ গ্রাম ওজনের ০২টি স্বর্ণের বারসহ ০১ জন আসামী আটক করেছে বিজিবি শ্যামনগরের গাজী নজরুল ইসলাম এমপি’র মুক্তিযোদ্ধা সনদ নিয়ে ধুম্রজাল চৌগাছায় জাতীয় পার্টির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রেলিঙে ধাক্কা, নিহত ১ আহত ১ যশোর সীমান্তে অভিযান চালিয়ে ০২জন আসামীসহ মাদক এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি ‎মণিরামপুরে প্রেম নিবেদনে ব্যার্থ হয়ে ধর্ষণের অভিযোগ,সুবিধা নিলো স্থানীয় একটি চক্র! শ্যামনগর থানার ওসি শাফিউল পাঠোয়ারী সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বাঘারপাড়ায় জাতীয় পার্টির ৫১ সদস্যের সম্মেলন প্রস্তুত কমিটি অনুমোদিত ঝিকরগাছায় বেওয়ারিশ কুকুরের তান্ডব : খুলনার ক্লিনিকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ৩ বছরের সাওবান কালিগঞ্জে ৭শতক জমির দখল নিয়ে মিথ্যাচারের অভিযোগে সংবাদ সম্মেলন

শ্যামনগরের গাজী নজরুল ইসলাম এমপি’র মুক্তিযোদ্ধা সনদ নিয়ে ধুম্রজাল

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

মোঃ আছাদুজ্জামান লিটন;বিশেষ প্রতিনিধিঃসাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামী বহিষ্কৃত নেতা গাজী নজরুল ইসলামের মুক্তিযোদ্ধা পরিচয় ও সনদ নিয়ে প্রশ্ন তুলেছেন শ্যামনগরের স্থানীয় মুক্তিযোদ্ধাদের একটি অংশ। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় তিনি কোথায় প্রশিক্ষণ নিয়েছেন, কোন এলাকায় যুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং তার মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতির ভিত্তি কী—এসব বিষয়ে এলাকায় আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে।

স্থানীয় মুক্তিযোদ্ধাদের একাংশের দাবি, গাজী নজরুল ইসলাম অতীতে জাসদের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। সম্প্রতি তার মুক্তিযোদ্ধা পরিচয় সামনে আসায় বিষয়টি নিয়ে শ্যামনগরের মুক্তিযোদ্ধা মহলে প্রশ্ন ও অসন্তোষ দেখা দিয়েছে বলে তারা দাবি করেন।
এবিষয়ে এক লিখিত বিবৃতিতে মুক্তিযুদ্ধের সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা এ. কে. ফজলুল হক বলেন, শ্যামনগরের সংসদ সদস্য জামায়াত নেতা গাজী নজরুল ইসলাম ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় তিনি কোথায় প্রশিক্ষণ নিয়েছেন, কোথায় যুদ্ধ করেছেন এ বিষয়ে তার নিজগ্রাম শ্যামনগর উপজেলার সর্বত্র আলোচনা সমালোচনার ঝড় উঠেছে।
বিবৃতিতে তিনি আরও বলেন, এলাকাবাসী জানে তিনি জাসদ এর রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। সম্প্রতি তিনি মুক্তিযোদ্ধা হিসেবে পরিচয় প্রদান করায় শ্যামনগর উপজেলা মুক্তিযোদ্ধাদের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে। তার এই মিথ্যা মুক্তিযোদ্ধা পরিচয়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, শ্যামনগর উপজেলা মুক্তিযোদ্ধা পরিবার।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews