শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জের কাশিপুর বেদে পল্লি: সংঘাত নয়, শান্তি ও ঐক্যবদ্ধ বসবাসের আবেদন পদকপ্রাপ্ত গুণীজন মুহম্মদ শফি”যশোরে দ্যোতনা সাহিত্য পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত যশোর ডিবির পৃথক অভিযানে ৩ জন আটক, ৭০ গ্রাম গাঁজা ও ১০০ বোতল অ্যালকোহল উদ্ধার রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী ঝিকরগাছায় মীর খলিলুর রহমান দাতব্য চিকিৎসালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপিত ঝিকরগাছায় মীর বাবরজান বরুণ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে সুপারি গাছ বিতরণ ঝিকরগাছায় নারী ও দুই শিশুকে মারধরের অভিযোগ, চার আসামি আটক ‎মণিরামপুরে তুলা চাষীদের মাঝে বিনামূল্যে উপকরন বিতরণ কেশবপুরে রিভা ফুডকে ১ লাখ টাকা জরিমানা ভাঙ্গা ভূমি অফিসে ৩ কোটি ৩৮ লাখ টাকা রাজস্ব আদায়, জনসেবায়ও অনন্য সাফল্য

ঝিকরগাছায় মীর খলিলুর রহমান দাতব্য চিকিৎসালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক : যশোরের ঝিকরগাছার পানিসারা গ্রামে মীর খলিলুর রহমান দাতব্য চিকিৎসালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন ও শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৫টায় মীর খলিলুর রহমান ট্রাস্টের নিজস্ব জায়গায় আয়োজিত এক অনুষ্ঠানে এই ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

​এলাকার সাধারণ ও দুস্থ মানুষের বিনামূল্যে মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে পানিসারার ঐতিহ্যবাহী মীর পরিবারের পক্ষ থেকে এই ব্যতিক্রমী ও মহতী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

​ভিত্তিপ্ৰস্তর স্থাপন অনুষ্ঠানে এই দাতব্য চিকিৎসালয়ের মূল উদ্যোক্তা, মরহুম মীর খলিলুর রহমানের সুযোগ্য পুত্র এবং আমেরিকা প্রবাসী মীর মনিরুজ্জামান বাবু বলেন, “প্রাথমিক পর্যায়ে দাতব্য চিকিৎসালয় হিসেবে এর যাত্রা শুরু হলেও, আমাদের লক্ষ্য ধীরে ধীরে এটিকে একটি বিশ্বমানের আধুনিক পূর্ণাঙ্গ হাসপাতালে রূপান্তর করা।”

​তিনি আরও জানান, ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে এখানে একটি আধুনিক বার্ন ইউনিট, ক্যানসার ইউনিট এবং বিশেষায়িত কিডনি ডায়ালিসিস সেন্টার স্থাপন করা হবে। পাশাপাশি বয়োবৃদ্ধদের অবহেলা ও দূর্দশামুক্ত জীবন নিশ্চিত করতে ট্রাস্টের অধীনে একটি সর্বাধুনিক বৃদ্ধাশ্রম গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। এই মহতী স্বপ্ন বাস্তবায়নে তিনি এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষের দোয়া এবং সার্বিক সহযোগিতা কামনা করেন।

ভিত্তিপ্রস্তর স্থাপন​ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মীর লুৎফর রহমান এতিমখানার সাধারণ সম্পাদক মীর ফারুখ আহম্মেদ, মীর রফিকুল ইসলাম, যশোর ফুল উৎপাদক বিপণন সমিতির সভাপতি আব্দুর রহিম, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু, প্রচার সম্পাদক মাসুদ হোসেন, কুলিয়া মাদ্রাসা সহকারী শিক্ষক মিজানুর রহমান লালটু, কবীর হোসেন, সায়েদ আলী, আখতারুজ্জামান মিন্টু, মাহাবুর রহমান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews