শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির নির্বাহী সদস্য মোজাফফার হোসেনকে বিদায় সংবর্ধনা যবিপ্রবিতে নানা আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত যশোর হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ছয় বছরের পথচলায় মানুষের ভালোবাসায় সিক্ত রাতদিন নিউজ, বর্ণাঢ্য আয়োজনে অর্ধযুগ পূর্তি উৎসব জনগণকে মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে, অতিরিক্ত টাকা নেওয়া যাবে না: প্রতিমন্ত্রী অমিত নড়াইলের লোহাগড়ায় ছেলের হাতে বাবা খুন এস এফ ট্রাভেলসের চেয়ারম্যানের বিরুদ্ধে কোটি টাকার হজ্ব প্রতারণার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের ১৬ বছর পর চট্টগ্রামে ধরা পড়ল খুলনার হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি যশোর সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৩ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

৫ আগস্ট থেকে শুরু হচ্ছে আইডেব এক্সিলেন্স ইন ইন্টেরিয়র ডিজাইন অ্যাওয়ার্ডের আবেদন

  • প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ১৮৫ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক: দেশের ইন্টেরিয়র ডিজাইন খাতে সৃজনশীলতা, পেশাগত উৎকর্ষ ও আন্তর্জাতিক মানের কাজকে স্বীকৃতি দিতে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হচ্ছে আইডেব এক্সিলেন্স ইন ইন্টেরিয়র ডিজাইন অ্যাওয়ার্ড-২০২৬। আগামী ৫ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আবেদন গ্রহণ করা হবে।
রোববার (২ আগস্ট) রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা দেন আয়োজকরা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশের যেকোনো ইন্টেরিয়র ডিজাইনার ও স্থপতি তাঁদের সম্পন্ন করা প্রকল্প www.idabaward.com ওয়েবসাইটের মাধ্যমে জমা দিতে পারবেন। ওয়েবসাইটে আবেদন পদ্ধতি, যোগ্যতার শর্ত, বিচার প্রক্রিয়া ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য প্রকাশ করা হয়েছে।
আয়োজকরা জানান, প্রথম আসরে আবাসিক, করপোরেট, রিটেইল ও হসপিটালিটি—এই চার বিভাগে ১১৭টি প্রকল্প জমা পড়ে। সেই অভিজ্ঞতার আলোকে এবার বিচার প্রক্রিয়া ও আয়োজনকে আরও কার্যকর এবং আন্তর্জাতিক মানসম্পন্ন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে ইন্টেরিয়র ডিজাইনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি)-এর সভাপতি সৈয়দ কামরুল আহসান বলেন, এই আয়োজন দেশের মেধাবী ইন্টেরিয়র ডিজাইনারদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পরিচিতি বাড়াতে এবং পেশাগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় আইডিএবির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও অ্যাওয়ার্ড কমিটির চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম সরন প্রতিযোগিতার আবেদন, মূল্যায়ন পদ্ধতি ও বিভিন্ন ক্যাটাগরি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। এছাড়া ভাইস প্রেসিডেন্ট স্থপতি সজীব জাহান, সুইস গ্লোবালের ব্যবস্থাপনা পরিচালক ইসমাইল হোসেন, উপদেষ্টা শফিউল ইসলাম, আইডিএবির নেতৃবৃন্দ, ইন্টেরিয়র ডিজাইনার, স্থপতি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, আইডেব এক্সিলেন্স ইন ইন্টেরিয়র ডিজাইন অ্যাওয়ার্ড-২০২৬ আয়োজন করছে ইন্টেরিয়র ডিজাইনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি)। আয়োজনের পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করছে ডিজাইন ডক্টর্স স্টুডিও।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews