বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

বিএনপির ভাইস চেয়ারম্যান এর সাথে নাগরিক অধিকার আন্দোলন, যশোর কমিটির সৌজন্য সাক্ষাৎ

  • প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ১৫২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : নাগরিক অধিকার আন্দোলন, যশোর এর সভাপতি বিনয় কৃষ্ণ মল্লিক এবং সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান মিঠুর নেতৃত্বে নবগঠিত নির্বাহী কমিটির সদস্যরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলাম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং শুভেচ্ছা বিনিময় করেন।

সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের সহধর্মিণী এবং বর্তমানে যশোর ৩ আসনের সংসদ সদস্য, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এর মাতা অধ্যাপক নার্গিস ইসলামের বাসভবনে সোমবার (২৭ জুলাই) সকাল ১১টায় ঘণ্টা ব্যাপী অনুষ্ঠিত এই সাক্ষাৎকালে যশোরের সার্বিক উন্নয়ন, নাগরিক অধিকার প্রতিষ্ঠা, সামাজিক সম্প্রীতি এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ড নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়। এ সময় অধ্যাপক নার্গিস ইসলাম নবগঠিত নির্বাহী কমিটির সদস্যদের আন্তরিক অভিনন্দন জানিয়ে সংগঠনের উত্তরোত্তর সাফল্য ও সার্বিক কল্যাণ কামনা করেন।

সংগঠনের পক্ষে এসময় আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি মতিয়ার রহমান ও হাজী সেলিম, সহ-সম্পাদক ডাঃ এস. এম. আবদুল্লাহ, অধ্যক্ষ গাজী ইকফাত মাহমুদ, আহসানউল্লাহ ময়না, তাসলিমা আক্তার লিপা, মশিয়ার রহমান, যশোর মেডিকেল কলেজের সহকারি অধ্যাপক ডা. মোঃ রবিউল ইসলাম তুহিন, অ্যাডভোকেট আশরাফুল আলম বিপ্লব, সিআইপি মোহাম্মদ আলী, শরীফ আহম্মেদ বাপীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews