বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ১৫৭ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক :যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ৫টায় যশোরের ক্যান্ডেললাইট রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সমিতির সভাপতি জিএম আবু ফয়সালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কবিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা ও খুলনা বিশেষায়িত হাসপাতালের পরিচালক ডা. শেখ আবু শাহীন। এছাড়া উপদেষ্টা মো.মোজাম্মেল হক, অতিরিক্ত পুলিশ সুপার (অব.) অ্যাডভোকেট বদরুদ্দোজা বদর, ড. অসিত বরণ মণ্ডল, সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান, সিরাজুল ইসলাম, ছাত্রবিষয়ক সম্পাদক রায়হান কবীর, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দীন আহমদ, মোজাফফর হোসেনসহ সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সাইয়েদ রুহুল কুদ্দুস কচি এবং বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সদস্য অ্যাডভোকেট নজরুল ইসলাম। অনুষ্ঠানে তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে ৫০ নম্বরের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রথম স্থান অর্জন করেন রিয়াজ উদ্দীন আহমদ, দ্বিতীয় হন ডা. শেখ আবু শাহীন এবং তৃতীয় হন ড. অসিত বরণ মণ্ডল।
বক্তারা বলেন, সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক আন্তরিকতা বৃদ্ধিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের আপ্যায়নের ব্যবস্থা করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews