বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গা থানায় পরিত্যক্ত মোটরসাইকেল ও পিকআপ, মালিকের সন্ধান চায় পুলিশ শ্যামনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ডুমুরিয়ায় ইউআরসি অফিসার মোসলেম আলীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও গ্রাহক হয়রানির অভিযোগ পটুয়াখালীতে ১৯২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার মণিরামপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন নূরনগর গ্রীন কোয়ালিশনের কমিটি গঠন,সভাপতি গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিশুক ভারতে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে ফিরলেন দুই বাংলাদেশি নারী শুধু মানুষ বা উন্নত স্তন্যপায়ী নয়, পাখিরাও নিয়মিত হস্তমৈথুনে লিপ্ত হয় অটোরিকশা নিয়ন্ত্রণে ডিজিটাল নিবন্ধন, কিউআর কোড ও ট্র্যাকিংয়ের উদ্যোগ নিচ্ছে সরকার নড়াইলে শিশু বলাৎকারের দায়ে মাদরাসা শিক্ষক মেরাজ আলীর যাবজ্জীবন

গলাচিপায় চলাচলের পথ নিয়ে বিরোধ, আদালতে মামলা

  • প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১৩৩ বার পড়া হয়েছে

মিঠুন পাল,পটুয়াখালী জেলা প্রতিনিধি:পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নের উত্তর পানপট্টি গ্রামে দীর্ঘদিনের একটি চলাচলের পথ নিয়ে বিরোধের জেরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

মামলার বাদী বিপাষ হাওলাদার অভিযোগ করেন, তাদের পরিবারের পূর্বপুরুষদের সময় থেকে ব্যবহৃত একমাত্র চলাচলের পথ দখল করে বিবাদী ননী হাং ঘর নির্মাণ করেছেন। এতে পরিবারের সদস্যদের স্বাভাবিক যাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। প্রতিকার চেয়ে তিনি ফৌজদারি কার্যবিধির ১৪৩ ধারায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের শরণাপন্ন হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পথটি বাদী পরিবারের যাতায়াতের জন্য ব্যবহৃত হয়ে আসছিল। সম্প্রতি ওই পথকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। এলাকাবাসীর দাবি, পথটি বন্ধ হয়ে যাওয়ায় বাদী পরিবারের নারী, শিশু ও বয়স্ক সদস্যদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এ বিষয়ে বিবাদী ননী হাংয়ের বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে তার স্ত্রী বলেন, “আমাদের বাড়ির সামনের অংশ দিয়ে রাস্তা নেওয়া হলে ভবিষ্যতে নানা সমস্যা হবে। তাই আমরা আপত্তি জানিয়েছি। বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন। আদালত যে সিদ্ধান্ত দেবেন, আমরা তা মেনে নেব।”
স্থানীয় সচেতন মহলের মতে, চলাচলের পথ নিয়ে বিরোধ দ্রুত নিষ্পত্তি না হলে এলাকায় অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তারা আদালতের মাধ্যমে ন্যায়সঙ্গত সমাধান এবং প্রশাসনের প্রয়োজনীয় পদক্ষেপ কামনা করেছেন।
উল্লেখ্য, মামলার বাদী বিপাষ হাওলাদার (পিতা: বিজেদ হাং) ও বিবাদী ননী হাং (পিতা: জম্মিন হাং)—উভয়েই গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর পানপট্টি গ্রামের বাসিন্দা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews