শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোর বোর্ডে এইচএসসি: চার বিষয়ের পরীক্ষায় অনুপস্থিত ৮৩৮, বহিষ্কার ১ কেশবপুরে বটাকা আদায় করতে গিয়ে ভুয়া আয়কর কর্মকর্তা আটক গলাচিপায় উৎসবমুখর পরিবেশে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত যশোর প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত কেশবপুরে ন্যাশনাল প্রেস সোসাইটি’র মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত সরকারের অপেক্ষা নয়, নিজেরাই করলেন উদ্যোগ—সংস্কার হচ্ছে জনসেবার টিউবওয়েল যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি জেলা পুলিশের অংশগ্রহণে যশোরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ‘জুলাই শহিদ দিবস-২০২৬’ ডুমুরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাই শহিদ দিবস’ উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন যশোর জেলা যুবদল নেতা সাঈদের পিতা ও ছাত্রদল নেতা জিসানের দাদার ইন্তেকাল, জোহর বাদ জানাজা

সরকারের অপেক্ষা নয়, নিজেরাই করলেন উদ্যোগ—সংস্কার হচ্ছে জনসেবার টিউবওয়েল

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে
আবু রায়হান, মণিরামপুর (যশোর): যশোরের মণিরামপুর উপজেলার দূর্বাডাঙ্গা ইউনিয়নের শ্যামনগর আলতাফ মোড়ে দীর্ঘদিন ধরে অচল ও পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি টিউবওয়েল সংস্কারের উদ্যোগ নিয়েছে এলাকার একদল সচেতন যুবক। তাদের এই মানবিক ও স্বেচ্ছাসেবী উদ্যোগে স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসার সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার সকালে স্থানীয় কয়েকজন যুবক প্রতিদিনের মতো একটি চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন। এ সময় তাদের চোখ পড়ে রাস্তার পাশে দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায় পড়ে থাকা টিউবওয়েলটির দিকে।
অনেকদিন ধরেই টিউবওয়েলটি ব্যবহার অনুপযোগী থাকায় বাজারে আসা মানুষ ও আশপাশের এলাকার বাসিন্দাদের বিশুদ্ধ পানির জন্য দূর-দূরান্তে যেতে হতো। বিষয়টি নিয়ে আলোচনা করতে করতেই যুবকডদের মধ্যে টিউবওয়েলটি সংস্কারের সিদ্ধান্ত হয়।
সিদ্ধান্ত নেওয়ার পর তারা নিজেদের উদ্যোগে প্রয়োজনীয় যন্ত্রাংশ সংগ্রহ করেন এবং স্থানীয় অভিজ্ঞ মিস্ত্রিদের সহযোগিতায় সংস্কার কাজ শুরু করেন। টিউবওয়েলের ক্ষতিগ্রস্ত অংশ মেরামত, পরিষ্কার-পরিচ্ছন্ন করা এবং নতুন করে রং করার কাজও সম্পন্ন করা হচ্ছে। সংস্কার শেষে এটি পুনরায় জনসাধারণের ব্যবহারের উপযোগী করা হবে বলে জানিয়েছেন উদ্যোগের সঙ্গে যুক্তরা।
স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী জানান, শ্যামনগর আলতাফ মোড় একটি গুরুত্বপূর্ণ জনসমাগমস্থল। প্রতিদিন বাজারে কেনাকাটা, ব্যবসা-বাণিজ্য ও বিভিন্ন কাজে শত শত মানুষের যাতায়াত হয়। অথচ দীর্ঘদিন ধরে টিউবওয়েলটি নষ্ট থাকায় বিশুদ্ধ পানির সংকটে পড়তে হতো সবাইকে। অনেককে পানির জন্য পাশের গ্রাম বা দূরের বাড়িতে যেতে হতো। টিউবওয়েলটি চালু হলে এই ভোগান্তি অনেকটাই দূর হবে।
উদ্যোগে অংশ নেওয়া ৪নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুর রহমান বলেন, সমাজের উন্নয়নে সব সময় সরকারের দিকে তাকিয়ে থাকলে চলবে না। নিজেদের এলাকার ছোট ছোট সমস্যাগুলো নিজেরাই সমাধানের চেষ্টা করলে সমাজ আরও সুন্দর ও বাসযোগ্য হবে। মানুষের উপকারে আসে—এমন কাজ ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
এলাকাবাসী এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বর্তমান সময়ে যুব সমাজকে নিয়ে নানা নেতিবাচক আলোচনা থাকলেও শ্যামনগরের এই তরুণরা প্রমাণ করেছেন, ইচ্ছা থাকলে সমাজের জন্য ভালো কাজ করা সম্ভব। তাদের এই উদ্যোগ অন্য এলাকাতেও অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছেন স্থানীয়রা। দ্রুত সংস্কার কাজ শেষ করে টিউবওয়েলটি জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews