বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

ঝিনাইদহে অনুমোদনহীন পণ্য উৎপাদন ও ওজনে কারচুপি: কসমেটিকস কোম্পানিকে ২ লাখ টাকা জরিমানা

  • প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ১৭০ বার পড়া হয়েছে

মোঃ ফজলুল কবির গামা;বিশেষ প্রতিনিধি:ঝিনাইদহ জেলা সদর থানাধীন বিসিক শিল্প এলাকায় বিএসটিআইয়ের অনুমতি ব্যতীত পণ্য উৎপাদন এবং পরিমাপে ওজন কম দেওয়ার অপরাধে ‘ফ্রেস এন্ড ফেয়ার কসমেটিক কোম্পানী’ নামের একটি প্রতিষ্ঠানকে দুই লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার দুপুর ১২:০০ ঘটিকা থেকে বিকেল ৩:৩০ ঘটিকা পর্যন্ত ঝিনাইদহ র‍্যাব-৬ এবং জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের যৌথ সহযোগিতায় এই বিশেষ অভিযানটি পরিচালিত হয়।

অভিযান সূত্রে জানা গেছে, উক্ত প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই কসমেটিকস সামগ্রী তৈরি করে বাজারজাত করে আসছিল। এছাড়া ল্যাব টেস্ট ও পরিমাপের ক্ষেত্রেও পণ্যের ওজনে ব্যাপক কারচুপির প্রমাণ পায় ভ্রাম্যমাণ আদালত।

সুনির্দিষ্ট এই অপরাধের প্রেক্ষিতে বিএসটিআই আইন-২০১৮ এর ৩১ ধারা, ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮ এর ২৪(১) ধারা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারা মোতাবেক ফ্রেস এন্ড ফেয়ার কসমেটিক কোম্পানীকে নগদ ০২ লক্ষ টাকা জরিমানা করা হয়। জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং র‍্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহের সমন্বয়ে গঠিত যৌথ ভ্রাম্যমাণ আদালত এই দণ্ডাদেশ কার্যকর করেন।

ভোক্তা অধিকার রক্ষা, বাজার নিয়ন্ত্রণ এবং পণ্যের সঠিক গুণগত মান নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে এই ধরণের অনিয়মবিরোধী অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে যৌথ আদালতের কর্মকর্তারা জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews