বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

‎মণিরামপুরে মৎস চাষে প্রযুক্তি সেবার আওতায় বিভিন্ন উপকরন বিতরণ

  • প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ১২৩ বার পড়া হয়েছে

মণিরামপুর প্রতিনিধি: খামারী ও মৎস চাষীদের মাছ চাষে উদ্বুদ্ধ করতে ইউনিয়ন পর্যায়ে মৎস চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের আওতায় গৃহস্থালি কাজে ব্যবহৃত পুকুরে স্থাপিত প্রদর্শনী সমূহের মহিলা ও পুরুষ চাষীদের মাঝে মাছের রেনু সহ বিভিন্ন উপকরণ সামগ্রী বিতরণ করেছে মণিরামপুর উপজেলা মৎস কর্মকর্তার কার্যালয় কর্তৃপক্ষ।
‎সোমবার (৬ই জুলাই) দুপুরে উপজেলা এলজিইডি ভবনে সিনিয়র মৎস কর্মকর্তার কার্যালয় চত্বরে এ সমস্ত উপকরণ সামগ্রী বিতরণ উদ্বোধন করেন দায়িত্বপ্রাপ্ত মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহির দায়ান আমিন। নারী-পুরুষ ১১জন খামারীদের ঘের ও পুকুরে মাছ চাষের পাশাপাশি গৃহস্থালিতে শাক-সবজী চাষে উদ্বুদ্ধ করতে মাছের পোনা,খাবার,চুন,ইউরিয়া,কম্পোস্ট,পটাশ,জিয়োলাইট,পেপের চারা,লেবুর চারা এবং কয়েক প্রকার শাক-সবজীর বীজ বিতরণ করা হয়।
‎উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মোঃ সেলিম রেজার সার্বিক তত্ত্বাবধানে বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা সমবায় কর্মকর্তা রনজিত বিশ্বাস,মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের এস এম তাজাম্মুল সহ বিভিন্ন পর্যায়ের ব্যাক্তিবর্গ ও সংশ্লিষ্ট উপকারভোগীরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews