শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির নির্বাহী সদস্য মোজাফফার হোসেনকে বিদায় সংবর্ধনা যবিপ্রবিতে নানা আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত যশোর হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ছয় বছরের পথচলায় মানুষের ভালোবাসায় সিক্ত রাতদিন নিউজ, বর্ণাঢ্য আয়োজনে অর্ধযুগ পূর্তি উৎসব জনগণকে মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে, অতিরিক্ত টাকা নেওয়া যাবে না: প্রতিমন্ত্রী অমিত নড়াইলের লোহাগড়ায় ছেলের হাতে বাবা খুন এস এফ ট্রাভেলসের চেয়ারম্যানের বিরুদ্ধে কোটি টাকার হজ্ব প্রতারণার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের ১৬ বছর পর চট্টগ্রামে ধরা পড়ল খুলনার হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি যশোর সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৩ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

ডুমুরিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

  • প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ২১১ বার পড়া হয়েছে

ডুমুরিয়া খুলনা প্রতিনিধি: শেখ মাহতাব হোসেন:খুলনার ডুমুরিয়া উপজেলার রুদাঘরা গ্রামে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার গভীর রাতে রুদাঘরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও স্থানীয় কলেজের অধ্যক্ষ জি এম আমানুল্লাহর বাড়িতে একদল ডাকাত হানা দিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, অন্যান্য দিনের মতোই রাতের খাবার শেষে অধ্যক্ষ জি এম আমানুল্লাহ ও তাঁর পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে ৮ থেকে ১০ জনের একটি সশস্ত্র ডাকাত দল ঘরের ভেতরে প্রবেশ করে। ডাকাতরা ঘরে ঢুকেই অস্ত্রের মুখে সাবেক চেয়ারম্যান জি এম আমানুল্লাহকে জিম্মি করে এবং তাঁকে বেঁধে ফেলে।

এরপর ডাকাত দল আলমারি ও ড্রয়ার ভেঙে ঘরে থাকা নগদ টাকা এবং প্রায় ২ ভরি ওজনের স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুটে নেয়। মালামাল লুট শেষে ডাকাত দলটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

এ বিষয়ে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনার খবর পেয়ে ঢাকা থেকে এসে ডুমুরিয়া থানার ওসি (তদন্ত) আকছেদ আলী দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ডাকাতদের শনাক্ত ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশ ইতিমধ্যেই তৎপরতা শুরু করেছে।

রিপোর্ট লেখা পর্যন্ত (আজ বিকেল) এই ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ডুমুরিয়া থানায় আনুষ্ঠানিক কোনো লিখিত অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি। তবে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews