শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বেনাপোলে শুল্ক ফাঁকি দিয়ে ৩ ট্রাক পণ্য পাচার দুই কাস্টমস কর্মকর্তা ক্লোজ, ল্যাগেজ সিন্ডিকেট নিয়েও নানা অভিযোগ বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১১০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার নড়াইলের লোহাগড়া আধিপত্য বিস্তারকে কেন্দ্র কুপিয়ে হত্যা বিমানবন্দর এলাকায় চুরি-ছিনতাই, গোপালগঞ্জে অস্ত্র ও নগদ টাকাসহ গ্রেপ্তার শ্যামনগরে অসহায় ও প্রতিবন্ধীদের পুনর্বাসন কেন্দ্র ‘প্রিয়নিবাস’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন ভারতে আটক হওয়া বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে ৪৭ নারী-পুরষ বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন বই ও গাছই পরম বন্ধু’: চৌগাছায় ২৫০ শিক্ষার্থীর হাতে সবুজ উপহার ভাঙ্গায় ১০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার বঙ্গোপসাগরে লঘুচাপ,পায়রাসহ চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ডুমুরিয়ায় ইউআরসি অফিসার মোসলেম আলীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও গ্রাহক হয়রানির অভিযোগ

স্থানীয় নির্বাচনকে ঘিরে মনিরামপুর উপজেলা বিএনপির যৌথ সভা

  • প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ১৫৮ বার পড়া হয়েছে

এস এম তাজাম্মুল,মণিরামপুরঃ আসন্ন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে ও সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষে ১৭ ইউনিয়ন জুড়ে ধারাবাহিক যৌথ সভা করে চলেছে মণিরামপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। তারই ধারাবাহিকতায় শুক্রবার (৩ই জুলাই) সকালে ঝাপা ইউনিয়ন ও বিকেলে খেদাপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক গুরুত্বপূর্ণ যৌথ সভা অনুষ্ঠিত হয়।
‎শুক্রবার সকালে ঝাপা ইউনিয়ন বিএনপির আয়োজনে রাজগন্জ বাজারের উন্মুক্ত মঞ্চে ও খেদাপাড়া ইউনিয়নের হেলান্চি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে একই দিনে ২টি ইউনিয়নের ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মণিরামপুর উপজেলা শাখার ধারাবাহিক এ যৌথ সভা।
‎উপজেলা বিএনপির চলমান যৌথ সভার মঞ্চ পরিবর্তনে হলেও যৌথ সভার আগত অথিতি প্যানেল অপরিবর্তিত থাকায় দলকে সুসজ্জিত করতে ব্যাস্ত সময় পার করছেন মণিরামপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মফিজুর রহমান মফিজ ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মিন্টু সহ কয়েকজন উপজেলা শীর্ষ স্থানীয় বিএনপি নেতা। তথ্য রেকর্ডের স্বার্থে ফোন কলে যোগাযোগ করলে নিয়মিত যৌথ সভার দৈনিক রুটিনে ব্যাস্ততার ফাঁকে হিমশিম খেলেও নির্দেশনা মোতাবেক আবশ্যকীয় কার্যক্রমে হিসেবে উপস্থিত থাকতে হচ্ছে বলে জানিয়েছেন মনিরামপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মফিজুর রহমান মফিজ। সকালে তারই সভাপতিত্বে রাজগঞ্জ বাজারের উন্মুক্ত মঞ্চে ও জুম্মার নামাজ পরবর্তী হেলান্চী প্রাথমকি বিদ্যালয় মাঠে উভয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু।
‎​সভায় তৃণমূল পর্যায়ে দলীয় সাংগঠনিক ভিত্তি মজবুত
‎ঝাঁপা ও খেদাপাড়া ইউনিয়ন বিএনপির অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোতালেব গাজী ও গাজী আব্দুল সাত্তার, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, খেদাপাড়া ইউনিয়ন বিএনপির আজিবার রহমান, শান্ত ইসলাম ও সফিয়ার রহমান,উপজেলস যুবদল নেতা মোঃ মোতাহিরুল ইসলাম রিয়াদ,বিএনপির কোষাধ্যক্ষ আলহাজ রবিউল ইসলাম, মণিরামপুর পৌর বিএনপির সাবেক সভাপতি খায়রুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাই সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস প্রমূখ।
‎যৌথ সভায় বক্তারা স্থানীয় বিএনপির নেতৃবৃন্দের নির্বাচনে অংশ ও প্রার্থীতা যাচাই-বাছাইয়ে মেধাবী এবং যোগ্য প্রার্থীকে সচ্চতা দেখিয়ে আসতে হবে। কোন রকম জন বিরোধী কার্যক্রমে সম্পৃক্ত থাকা কাউকে সুযোগ দিবেনা মণিরামপুর উপজেলা বিএনপি বলে হুশিয়ারী দেন নেতারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews