বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

গোপালগঞ্জের বর্ণি বাওড়ে অবৈধ ড্রেজারে মাটি কাটার দায়ে ৫ জনকে সাজা

  • প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬
  • ১২৮ বার পড়া হয়েছে

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি: গোপালগঞ্জ সদর উপজেলার বর্ণি বাওড় থেকে নিষিদ্ধ ড্রেজার ব্যবহার করে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে পাঁচজনকে অর্থদণ্ড ও অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।২২ জুন সোমবার দুপুরে সদর উপজেলার বর্ণি বাওড় এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন শরিফ।

আদালত সূত্রে জানা গেছে, একটি চক্র দীর্ঘদিন ধরে বর্ণি বাওড় থেকে ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে মাটি উত্তোলন করে বাণিজ্যিক ভিত্তিতে বিক্রি করে আসছিল। এতে কৃষিজমি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি স্থানীয় পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছিল। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থলে অনিয়মের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন শরিফ বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩)–এর ৪ ও ৫ ধারা লঙ্ঘনের অপরাধে ১৫ ধারায় পাঁচজনকে দণ্ড দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে চারজনকে ৫০ হাজার টাকা করে এবং একজনকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
তিনি আরও বলেন, অভিযুক্ত ব্যক্তিরা একটি তথাকথিত সংগঠনের নাম ব্যবহার করে এ কার্যক্রম পরিচালনা করছিলেন। একই সঙ্গে তাঁরা স্থানীয় লোকজনের মধ্যে জেলা প্রশাসনের অনুমোদন রয়েছে বলে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে আসছিলেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষিজমি, জলাশয় ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্য করে এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews