শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ২ জন আটক নজরুলবর্ষ ও ৩৬ জুলাই উদযাপন বিএসপির ২৬১তম সাহিত্যসভা অনুষ্ঠিত মনিরামপুরে সমস্যাগ্রস্ত মানুষের পাশে ‘আলোছায়া’, দেওয়া হলো আর্থিক সহায়তা যশোরের যৌনপল্লীতে নারীকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি চাচাদের জালে ৭ গোল, দুই রাজহাঁস নিয়ে ফিরলেন ভাইপোরা নড়াইলের কালিয়ায় পুলিশের অভিযানে ডাকাত আরোজ আলী শেখ গ্রেপ্তার বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে সাগরিকা পরিবহনের বাস খাদে, আহত ২৫ যশোরে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হাজারো নেতাকর্মীর ঢলে মুখর ভাঙ্গা, জুলাই শহিদদের স্মরণে বিএনপির বিশাল র‍্যালি ও জনসমাবেশ

পৌর মেয়র পদপ্রার্থী – ০২ ‎মাদকমুক্ত পরিছন্ন পৌরসভা গড়তে চাই আসাদুজ্জামান মিন্টু

  • প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে

মণিরামপুর প্রতিনিধিঃ দেশের চলমান প্রেক্ষাপটে বিভিন্ন রাজনৈতিক দলের ইউনিয়ন হতে কেন্দ্রীয় নেতাদের মাঝে বিরাজ করছে ভোটারদের কাছে স্বচ্ছ ও জনপ্রিয়তার প্রতিযোগিতা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা মোতাবেক কেন্দ্র হতে মফস্বল পর্যন্ত ক্ষমতাসীন বিএনপির নেতারা প্রশাসন ও স্থানীয়দের নিয়ে মাদকমুক্ত সমাজ গড়তে রাতদিন কাজ করে যাচ্ছে। থেমে নেই প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর কার্যক্রম! কেননা খুব সন্নিকটে কড়া নাড়ছে স্থানীয় সরকারের পৌরসভা ও সিটি কর্পোরেশন এবং উপজেলা নির্বাচন। দলের মনোনীত প্রার্থী হতে নিচ্ছে ভোটের প্রস্তুতি,কর্মীদের মাধমে জনগনকে দিচ্ছে বিভিন্ন আশ্বাস। মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের টিমের করা “নির্বাচনী হাওয়া” নামীয় প্রার্থীদের নিয়ে কয়েক পর্বের ধারাবাহিক প্রতিবেদনের চলতি আজেকর এ ২য় প্রতিবেদনে যশোরের ক শ্রেনীর মণিরামপুর পৌরবাসীকে মাদকমুক্ত ও পরিছন্নতায় দেশের মডেল পৌরসভা গড়ার প্রত্যায় ব্যাক্ত করেছে সাবেক ছাত্রনেতা মানিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মিন্টু।
‎তার সু-দীর্ঘ রাজনৈতিক জীবনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন রাজপথের কর্মী হতে বর্তমানে তিনি আছেন উপজেলা বিএনপির সম্মুখ সারির নেতৃত্বে। তার নেতৃত্বে মণিরামপুর পৌরসভা ও উপজেলা পর্যায়ে অসংখ্য নেতাকর্মী বিএনপির রাজনীতিকে বুকে লালন করে চলেছে।
‎আসন্ন পৌরসভা ও সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন রাজনৈতিক নেতা-কর্মীদের প্রচার প্রচারণার আলোকে মণিরামপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী হিসেবে তাদের পছন্দের প্রতিনিধির প্রচারনায় প্রার্থী সমার্থনের জনমত জরিপের ২য় প্রতিবেদনে পৌর মেয়র পদপ্রার্থী মোঃ আসাদুজ্জামান মিন্টু উপরে উল্লেখিত প্রতিশ্রুতির বাস্তবায়ন করতে সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে চলতি এ প্রতিবেদকের একান্ত স্বাক্ষাতকারে পৌরবাসীর দৃষ্টি আকর্ষণ করেছেন। বিএনপির রাজনীতির আদর্শ হিসাবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন বাংলাদেশ বিনির্মান ও মণিরামপুর পৌরসভার সমস্যার সমাধানকল্পে কি করবেন এমন প্রশ্নের উত্তরে পৌর মেয়র পদপ্রার্থী মোঃ আসাদুজ্জামান মিন্টুর বিশেষ স্বাক্ষাতকারে শেষের দিকে আরো বলেন,আমি পৌর নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করেছি। পৌরবাসী আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে, পৌরবাসীর সঙ্গে থেকে মনিরামপুর পৌরসভা কে একটি মডেল পৌরসভা করব ইনশাআল্লাহ। আর যদি নির্বাচিত হতে না পারি তারপরও আল্লাহ বাঁচিয়ে রাখলে পৌরবাসীর সঙ্গে সুখে দুখে একসঙ্গে থাকবো। শিক্ষার মান উন্নয়ন,খেলাধুলার সুযোগ তৈরি, যানজট নিরসনে বাইপাস সড়ক অথবা রাস্তা প্রশস্ত করন ভূমিকা রাখবো। সর্বোপরি মনিরামপুর পৌরসভা কে একটি পরিচ্ছন্ন ও মাদকমুক্ত মনিরামপুর গড়তে যা যা করার সবকিছু করব ইনশাআল্লাহ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews