বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

কেশবপুরে বিক্ষোভ মামলায় আওয়ামী লীগের ২ নেতা গ্রেফতার

  • প্রকাশিত: রবিবার, ২১ জুন, ২০২৬
  • ১৯৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : যশোরের কেশবপুর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগের দুই স্থানীয় নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার, ২০ জুন রাতে উপজেলার পৃথক এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন মাসুদুজ্জামান মাসুদ, ৫০ – ৫ নং মঙ্গলকোট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। পিতা: মৃত আফছার আলী সানা, গ্রাম: কন্দর্পপুর। আব্দুর রশিদ বিশ্বাস, ৫৪ – ১০ নং সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য। পিতা: মৃত চাঁদ আলী বিশ্বাস, গ্রাম: সাতবাড়িয়া।

গত ১ জুন কেশবপুর উপজেলার পরচক্রা ও সোনাতলা এলাকার সড়কে পৃথক বিক্ষোভ মিছিল হয়। মিছিলের ছবি-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা শুরু হয়।

এ ঘটনায় ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৬০-৭০ জনকে আসামি করে মির্জানগর গ্রামের আকরাম হোসেন বাদী হয়ে কেশবপুর থানায় মামলা দায়ের করেন।

কেশবপুর থানার ওসি রোকসানা খাতুন জানান, গ্রেফতারকৃত দুইজনকে রোববার সকালে যশোর আদালতে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews