1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম :
অনিয়ম,স্বজন প্রীতির মাধ্যমে চলছে জয়নগর কামিল মাদ্রাসা যবিপ্রবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল ও কাবাডি প্রতিযোগিতা উদ্বোধন পিবিআই গোপালগঞ্জে যোগ দিলেন পুলিশ পরিদর্শক (নিঃ) রঞ্জিত কৃষ্ণ মজুমদার নিজ দক্ষতায় ঝিকরগাছার গর্ব জুঁই এখন বিকেএসপিতে শার্শায় ১৮ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক ডুমুরিয়ায় আশ্রয়ন প্রকল্পের খাল খনন ও ভরাট কাজ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক চট্টগ্রামের আলোচিত শিশুধর্ষণ মামলায় আসামি মনিরের যাবজ্জীবন কারাদণ্ড ‎নির্মানাধীন ভবনে পড়ে ছিলো অন্তঃসত্ত্বা ময়নার মৃতদেহ ‎ ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানার উদ্বোধন: স্বাস্থ্যসম্মত মাংস নিশ্চিতের প্রত্যাশা দেবহাটায় সংসদ সদস্যের বরাদ্দে উন্নয়ন কাজের উদ্বোধন

যবিপ্রবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল ও কাবাডি প্রতিযোগিতা উদ্বোধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

যবিপ্রবি প্রতিনিধি: ইমরান হোসেন:“ক্রীড়াই হোক সৌহার্দ্য ও সম্পৃতির সেতুবন্ধন” এই স্লোগান কে সামনে রেখে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শুরু হয়েছে আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল (ছাত্র-ছাত্রী) ও কাবাডি (ছাত্র) প্রতিযোগিতা ২০২৫-২০২৬। পাঁচ দিনব্যাপী এই প্রতিযোগিতার আয়োজন করেছে যবিপ্রবির শরীরচর্চা শিক্ষা দপ্তর। প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. ইঞ্জি. ইমরান খান।

 

বৃহস্পতিবার (১৮জুন) সকাল ১১.৩০ মিনিটে যবিপ্রবির বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জিমনেসিয়ামে আড়ম্বরপূর্ণ ও জমকালো এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন অত্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. ইমরান খান। ১৮ জুন থেকে ২২ জুন পাঁচ দিনব্যাপী এই আসরে দেশের ১০টি বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল (ছাত্র ও ছাত্রী) ও কাবডি (ছাত্র) দল পৃথকভাবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলো হলো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি), রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) এবং জাতীয় বিশ্ববিদ্যালয় । আগামীকাল ২২ জুন এই প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবির উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. ইঞ্জি. ইমরান খান বলেন, যবিপ্রবি শিক্ষার পাশাপাশি খেলাধুলায় একটি মাইফলক। এই বিশ্ববিদ্যালয়ের বয়স তুলনামুলক কম হলেও খেলাধুলার ধারাবাহিকতা যবিপ্রবি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের থেকে অনেক এগিয়ে আছে। এ ধরণের প্রতিযোগীতায় অংশগ্রহণের মাধ্যমে জাতীয় পর্যায়ের খেলোয়ার তৈরি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। খেলাধুলার মধ্য দিয়ে সকল বিশ্ববিদ্যালয়ের মধ্যে পারস্পরিক সেতু বন্ধন হবে বলে মনে করেন। তিনি অংশগ্রহণকারী সকল খেলোয়ারদের খেলোয়ার সুলভ আচরণ বজায় রাখার আহবান জানান এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে ভবিষ্যতে ক্রীড়াতে সাফল্যের ধারা অব্যাহত রাখার জন্য সকলকে অনুপ্রাণিত করেন।

শরীরচর্চা শিক্ষা দপ্তরের আয়োজনে উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি, ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন ও আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল ও কাবাডি প্রতিযোগীতার উদ্বোধনী ও সমাপনীর অনুষ্ঠানের আহবায়ক অধ্যাপক ড. মোঃ জিয়াউল আমিন এবং শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোঃ শাহেদুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল ও কাবাডি প্রতিযোগিতা ২০২৫-২০২৬ এর পরিচালনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান, দপ্তর প্রধান, হল প্রভোষ্ট, শরীরচর্চা শিক্ষা দপ্তরের সকল কর্মকর্তা ও কর্মচারীসহ প্রতিযোগীতায় অংশগ্রহণকারী সকল বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়, প্রশিক্ষক, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন শরীরচর্চা শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক মোঃ আব্দুল ওয়াহেদ।

কাবাডি প্রতিযোগিতার (ছাত্র) প্রথম খেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখোমুখি হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়। এতে ৩৬-৫৪ পয়েন্টে ঢাকা বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে রাজশাহী বিশ্ববিদ্যালয়। অপরদিকে হ্যান্ডবল প্রতিযোগিতার (ছাত্রী) প্রথম ম্যাচে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ভাড়ায় খেলোয়াড় অংশগ্রহণের অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয়, পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয় সকল তথ্য-প্রমাণ দিতে ব্যর্থ হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়কে জয়ী ঘোষণা করে রেফারি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট