বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

শ্যামনগরে মজিদ গংদের হামলায় আব্দুর রহিম পরিবার পরিজন নিয়ে অন্যের ঘরে মানবেতর জীবনযাপন করছে

  • প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ১৩৫ বার পড়া হয়েছে

মোঃ আছাদুজ্জামান লিটন;বিশেষ প্রতিনিধিঃ শ্যামনগরে আব্দুল মজিদ গংদের দেশীয় অস্ত্র নিয়ে অমানবিক হামলায আব্দুর রহিম পরিবার পরিজন নিয়ে অন্যের বাড়িতে মানবেতর জীবন যাপন করছে। ঘটনাটি ঘটেছে সম্প্রতি শ্যামনগর উপজেলার ১২নং গাবুরা ইউনিয়নের ১০নং সোরা গ্রামে। গত ১৬ জুন শ্যামনগর উপজেলা প্রেসক্লাব এসে আব্দুর রহিম জানান, একই গ্রামের মৃত আববাচ মোড়লের ছেলে আব্দুর মজিদ গং দেশিয় অস্ত্র নিয়ে আব্দুর রহিম এর দীর্ঘ বছরের ঘরবাড়ি ভাংচুর করে মাটির সাথে মিশিয়ে দেয় এবং গাছ গাছালি কাটা সহ পুকুরের মাছ লুটপাট করে। বর্তমানে আব্দুর রহিম পরিবার পরিজন নিয়ে অন্যের বাড়িতে মানবেতর জীবনযাপন করছে। এ ঘটনায় আব্দুর রহিম বিজ্ঞ দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালত সাতক্ষীরাতে আব্দুর মজিদ সহ ৭জনকে আসামী করে ০২/২৬ নং মামলা করেন। বিজ্ঞ বিচারক মামলাটি তদন্ত পূর্বক প্রতিবেদন দেওয়ার জন্য পিবিআইতে পাঠান। পিবিআই তদন্ত প্রতিবেদনে উল্লেখ করেছেন আব্দুল মজিদ গং বিগু আদালত হতে এস এ ১৩ দাগে ১৩ শতাংশের মধ্যে ২ শত রায পায়। অথচ তিনি এস এ ১২ দাগে আব্দুর রহিমের পৈত্রিক ভিটা বাড়ি ভাংচুর করে মাটির সাথে মিশিয়ে দেয ও পুকুরের মাছ লুটপাট করে। প্রকাশ্যে জীবন নাশের হুমকি দেয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews