শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ২ জন আটক নজরুলবর্ষ ও ৩৬ জুলাই উদযাপন বিএসপির ২৬১তম সাহিত্যসভা অনুষ্ঠিত মনিরামপুরে সমস্যাগ্রস্ত মানুষের পাশে ‘আলোছায়া’, দেওয়া হলো আর্থিক সহায়তা যশোরের যৌনপল্লীতে নারীকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি চাচাদের জালে ৭ গোল, দুই রাজহাঁস নিয়ে ফিরলেন ভাইপোরা নড়াইলের কালিয়ায় পুলিশের অভিযানে ডাকাত আরোজ আলী শেখ গ্রেপ্তার বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে সাগরিকা পরিবহনের বাস খাদে, আহত ২৫ যশোরে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হাজারো নেতাকর্মীর ঢলে মুখর ভাঙ্গা, জুলাই শহিদদের স্মরণে বিএনপির বিশাল র‍্যালি ও জনসমাবেশ

মহাবিশ্বের গল্প শুনলেন শিক্ষার্থীরা গোপালগঞ্জে জেলা প্রশাসকের ব্যতিক্রমধর্মী বিজ্ঞান সংলাপ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি: মহাবিশ্বের উৎপত্তি, মহাকাশ গবেষণা, ব্ল্যাক হোল, আধুনিক প্রযুক্তি থেকে শুরু করে ভবিষ্যতের বিজ্ঞান—এসব বিষয় নিয়ে গোপালগঞ্জের তিন শতাধিক শিক্ষার্থীর সঙ্গে দীর্ঘ সময় ধরে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ ব্যতিক্রমধর্মী বিজ্ঞান সংলাপে অংশ নিয়ে শিক্ষার্থীরা মহাবিশ্ব ও বিজ্ঞান সম্পর্কে নানা প্রশ্ন করার সুযোগ পায়।

মঙ্গলবার (১৬ জুন) সকালে গোপালগঞ্জ পৌরসভা মিলনায়তনে ‘মহাবিশ্বের অনন্ত যাত্রা’ শীর্ষক এ সংলাপ অনুষ্ঠিত হয়। এতে গোপালগঞ্জ শহরের যুগশিখা বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম থেকে দশম শ্রেণির তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শোভন সরকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজওয়ানা কবির, সহকারী কমিশনার (শিক্ষানবিশ) রিহাব ইনাম এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরি শংকর বিশ্বাস উপস্থিত ছিলেন।
সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চলা এ সংলাপে জেলা প্রশাসক মহাবিশ্বের সৃষ্টি, মহাকাশ অনুসন্ধান, বিজ্ঞান ও প্রযুক্তির সাম্প্রতিক অগ্রগতি এবং জ্ঞানভিত্তিক সমাজ গঠনের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। পরে তিনি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
শিক্ষার্থীদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, “বর্তমান বিশ্ব বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর। নিজেদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে বিজ্ঞানভিত্তিক জ্ঞান অর্জনের বিকল্প নেই। মনোযোগ দিয়ে পড়াশোনা করে দেশ ও জাতির উন্নয়নে অবদান রাখতে হবে।”
সংলাপে অংশ নেওয়া নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী প্রত্যাশা মণ্ডল বলে, “এ ধরনের আয়োজন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিজ্ঞান ও মহাবিশ্ব নিয়ে এত বিস্তারিত আলোচনা আগে শোনার সুযোগ হয়নি। নতুন অনেক বিষয় জানতে পেরেছি, যা আমাদের বিজ্ঞানচর্চায় উৎসাহ দেবে।”
জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বলেন, “শিক্ষার্থীরা যাতে আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারে, সে লক্ষ্যেই এ আয়োজন। বিজ্ঞানভিত্তিক চিন্তা ও জ্ঞানচর্চা ভবিষ্যৎ প্রজন্মকে আরও সক্ষম করে তুলবে।”
অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীরা এমন আয়োজন নিয়মিত করার দাবি জানায়। তাদের ভাষ্য, শ্রেণিকক্ষের পাঠের বাইরে বিজ্ঞানকে সহজ ও আকর্ষণীয়ভাবে জানার এ সুযোগ তাদের নতুন করে ভাবতে শিখিয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews