শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ২ জন আটক নজরুলবর্ষ ও ৩৬ জুলাই উদযাপন বিএসপির ২৬১তম সাহিত্যসভা অনুষ্ঠিত মনিরামপুরে সমস্যাগ্রস্ত মানুষের পাশে ‘আলোছায়া’, দেওয়া হলো আর্থিক সহায়তা যশোরের যৌনপল্লীতে নারীকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি চাচাদের জালে ৭ গোল, দুই রাজহাঁস নিয়ে ফিরলেন ভাইপোরা নড়াইলের কালিয়ায় পুলিশের অভিযানে ডাকাত আরোজ আলী শেখ গ্রেপ্তার বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে সাগরিকা পরিবহনের বাস খাদে, আহত ২৫ যশোরে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হাজারো নেতাকর্মীর ঢলে মুখর ভাঙ্গা, জুলাই শহিদদের স্মরণে বিএনপির বিশাল র‍্যালি ও জনসমাবেশ

শার্শায় গণধর্ষণ মামলার তিন আসামি দুই ঘণ্টার মধ্যে গ্রেপ্তার, অভিযান অব্যাহত

  • প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

শাহাবুদ্দিন আহামেদ,বেনাপোল শার্শা প্রতিনিধি : যশোরের শার্শায় দায়ের হওয়া একটি গণধর্ষণ মামলার তিন আসামিকে মামলা রুজুর মাত্র দুই ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত আরও দুই পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শার্শা উপজেলার ছোট বসন্তপুর (পশ্চিমপাড়া) গ্রামের এক নারী (৩৮) গত ১৫ জুন শার্শা থানায় পাঁচজনের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন।

মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, গত ১২ জুন দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হলে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা অভিযুক্তরা তাকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ঘরের শয়নকক্ষে নিয়ে যায়। সেখানে এক আসামি তাকে ধর্ষণ করে। পরে অন্য আসামিরা তাকে বাড়ির পাশের একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এ ঘটনায় শার্শা থানায় একটি গণধর্ষণ মামলা রুজু করা হয়। মামলা দায়েরের পর যশোর জেলার পুলিশ সুপার ঘটনার রহস্য উদ্ঘাটন এবং আসামিদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশনা দেন।

পুলিশ জানায়, শার্শা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) খোন্দকার শাহ আলম ও সঙ্গীয় ফোর্স তথ্যপ্রযুক্তির সহায়তায় তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে। অভিযানে মামলার তিন আসামি— মো. হাসিব আল হাসান (১৯), আঃ রহমান ওরফে ইমন (২৪) এবং মেহেদী হাসান টুটুল (২৫)-কে শার্শা উপজেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের ১৫ জুন বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অপর দুই পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে শার্শা থানা সূত্রে জানা গেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews