শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির নির্বাহী সদস্য মোজাফফার হোসেনকে বিদায় সংবর্ধনা যবিপ্রবিতে নানা আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত যশোর হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ছয় বছরের পথচলায় মানুষের ভালোবাসায় সিক্ত রাতদিন নিউজ, বর্ণাঢ্য আয়োজনে অর্ধযুগ পূর্তি উৎসব জনগণকে মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে, অতিরিক্ত টাকা নেওয়া যাবে না: প্রতিমন্ত্রী অমিত নড়াইলের লোহাগড়ায় ছেলের হাতে বাবা খুন এস এফ ট্রাভেলসের চেয়ারম্যানের বিরুদ্ধে কোটি টাকার হজ্ব প্রতারণার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের ১৬ বছর পর চট্টগ্রামে ধরা পড়ল খুলনার হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি যশোর সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৩ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

ভিক্ষুক বৃদ্ধা’র স্বামীর পৈত্রিক সম্পত্তি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ

  • প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ১৬৬ বার পড়া হয়েছে

মোঃ আছাদুজ্জামান লিটন সাতক্ষীরা:সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের এক ভিক্ষুক বৃদ্ধা বিধবা নারী স্বামীর পৈত্রিক সম্পত্তি জবরদখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনে শ্যামনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগকারী মোছা. রিজিয়া বিবি (৭৪), মরহুম ইমান আলী ঢালীর স্ত্রী। তিনি উপজেলার আটুলিয়া (ঢালীপাড়া) গ্রামের বাসিন্দা। অভিযোগে তিনি উল্লেখ করেন, স্বামীর মৃত্যুর পর থেকে তার স্বামীর পৈত্রিক সম্পত্তি নিয়ে নানা জটিলতা সৃষ্টি হয়েছে। তার কোনো পুত্র সন্তান না থাকলেও দুই কন্যা সন্তান ও জামাতা রয়েছেন।
লিখিত অভিযোগে রিজিয়া বিবি দাবি করেন, একই গ্রামের আওয়ামীলীগ দলীয় ওয়াড সভাপতি মো. মুজিবর ঢালী (৫৯) ও তার ছেলে মো. মিন্টু ঢালী (২৫) তাকে উত্তরাধিকারবিহীন হিসেবে দেখিয়ে স্বামীর সম্পত্তি জবরদখল করে ভোগদখল করছেন। তিনি আরও অভিযোগ করেন, বিবাদীরা দীর্ঘদিন ধরে তাকে ও তার পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন ও বিভিন্ন ধরনের মানসিক নির্যাতন করে আসছেন।
অভিযোগে তিনি বলেন, বর্তমানে তিনি বয়সের ভারে ন্যুব্জ হয়ে গ্রাম-গঞ্জ ও হাটবাজারে ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করেন। দিন শেষে স্বামীর বসতভিটায় অবস্থিত ছোট্ট ঘরেই আশ্রয় নেন। কিন্তু বিবাদীরা তাকে ওই বসতভিটা থেকেও উচ্ছেদের হুমকি দিচ্ছেন।
বৃদ্ধা রিজিয়া বিবি তার নিজের, দুই কন্যা ও জামাতার জানমালের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, একজন বৃদ্ধা নারীর পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে দেখা হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews