শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ২ জন আটক নজরুলবর্ষ ও ৩৬ জুলাই উদযাপন বিএসপির ২৬১তম সাহিত্যসভা অনুষ্ঠিত মনিরামপুরে সমস্যাগ্রস্ত মানুষের পাশে ‘আলোছায়া’, দেওয়া হলো আর্থিক সহায়তা যশোরের যৌনপল্লীতে নারীকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি চাচাদের জালে ৭ গোল, দুই রাজহাঁস নিয়ে ফিরলেন ভাইপোরা নড়াইলের কালিয়ায় পুলিশের অভিযানে ডাকাত আরোজ আলী শেখ গ্রেপ্তার বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে সাগরিকা পরিবহনের বাস খাদে, আহত ২৫ যশোরে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হাজারো নেতাকর্মীর ঢলে মুখর ভাঙ্গা, জুলাই শহিদদের স্মরণে বিএনপির বিশাল র‍্যালি ও জনসমাবেশ

প্রধানমন্ত্রীর কার্যালয়ের রেড টেলিফোনের তার চুরি : মাহাবুব কারাগারে

  • প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে

ঢাকা, ১২ জুন, ২০২৬: সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের রেড টেলিফোন সংযোগের তামার তার চুরি হওয়ার ঘটনায় করা মামলায় গ্রেফতার মাহাবুব হাসান (৩৪) নামের একজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ শুক্রবার তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত ৫ জুন মামলায় গ্রেফতার রঞ্জন চন্দ্র (২৬) ও রিজাকুল ইসলামের (৩২) পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত। রিমান্ড শেষে বর্তমানে তারা কারাগারে আটক রয়েছেন।

গত ২২ মে থেকে ১ জুন পর্যন্ত যেকোনো সময় সচিবালয়ের পুরাতন ভবনের ১, ২ ও ৩ নম্বর ভবনের ছাদ থেকে বিটিসিএল-এর ১০০/০.৪ জোড়ার কপার ক্যাবল, আনুমানিক ১১০ মিটার, যার বাজারমূল্য ১ লাখ ৫ হাজার টাকার তার চুরি হয়। তার চুরির ঘটনায় ৪ জুন বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) কর্তৃপক্ষ বাদি হয়ে শাহবাগ থানায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews