রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস ২০২৬ উদযাপিত রাজাহাট-চুকনগর ৩৮ কিলোমিটার সড়কে স্বস্তি, সংস্কারে ফিরেছে নির্বিঘ্ন চলাচল নড়াইলে ডিবি পুলিশের সফল অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ কেশবপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ফরিদপুরের ভাঙ্গায় প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়াচ্ছে একটি প্রাথমিক বিদ্যালয় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ভাঙ্গায় আলোচনা সভা, ঐক্য ও গণতন্ত্র রক্ষার আহ্বান মণিরামপুরে অপসাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও লিফলেট বিতরণ যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির নির্বাহী সদস্য মোজাফফার হোসেনকে বিদায় সংবর্ধনা যবিপ্রবিতে নানা আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

চৌগাছায় প্রতিপক্ষের হামলায় যুবকের মৃত্যু, আটক ২

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ১৮৩ বার পড়া হয়েছে

চৌগাছা প্রতিবেদক :যশোরের চৌগাছা উপজেলায় প্রতিপক্ষের হামলায় জুয়েল রানা নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১২টা ২৫ মিনিটে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত জুয়েল রানা, ৪০, চৌগাছা উপজেলার মুক্তদাহ গ্রামের ওদুদ খন্দকারের ছেলে।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে মুক্তদাহ মোড়ে পূর্ব বিরোধের জের ধরে জুয়েল রানার সঙ্গে একই এলাকার কয়েকজনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ইউসুফ, কাশেম, বাবুসহ আরও ৫-৬ জন তাকে বেধড়ক মারধর করে। এতে জুয়েল রানার দুই পা হাঁটুর নিচ থেকে ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে।

পরে স্থানীয়রা ও স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানেই তার মৃত্যু হয়। বর্তমানে মরদেহ যশোর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ বিষয়ে চৌগাছা থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ বলেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ২ জনকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত বলা যাচ্ছে না। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। আশা করছি দ্রুত ঘটনার প্রকৃত কারণ বেরিয়ে আসবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews