বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

কালিগঞ্জের রতনপুর গোয়ালপোতায় গাঁজা বিক্রির সময় দুই যুবক আটক

  • প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬
  • ১১৮ বার পড়া হয়েছে

শামীম হোসেন;সাতক্ষীরা:সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের গোয়ালপোতা গ্রামের মাছরাঙা বিল এলাকা থেকে গাঁজা বিক্রির সময় দুই যুবককে আটক করেছে স্থানীয় জনতা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের থানায় নিয়ে যায়।বুধবার (১০ জুন) দুপুর প্রায় ১টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গোয়ালপোতা গ্রামের মুজিবর রহমানের ছেলে মো. রেজাউল ইসলাম (৩০) শ্যামনগর উপজেলার সিরাজপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে মাসুদুর রহমানের কাছে প্রায় ১০ গ্রাম গাঁজা বিক্রির চেষ্টা করছিলেন।

এ সময় বিষয়টি স্থানীয় লোকজনের নজরে এলে তারা দুজনকে আটক করে।খবর পেয়ে কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন এবং আটক দুজনকে থানায় নিয়ে আসেন।কালিগঞ্জ থানা সূত্রে জানা গেছে, ঘটনাটি তদন্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।এ বিষয়ে পুলিশ জানায়, মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews