1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বেনাপোল দিয়ে ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারত থেকে ১৪ বাংলাদেশির স্বদেশ প্রত্যাবর্তন ঈদ-গ্রীষ্মের ছুটি শেষে আজ খুলেছে যবিপ্রবি কেশবপুরে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল: আওয়ামী লীগ-যুবলীগ-ছাত্রলীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার গোপালগঞ্জের রঘুনাথপুর সড়ক এখন মরণফাঁদ, দ্রুত সংস্কারের দাবি প্রধানমন্ত্রীর কার্যালয়ের রেড টেলিফোনের তার চুরি : মাহাবুব কারাগারে খুলনা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষা অফিসার নির্বাচিত মণিরামপুরের মাসুদুর রহমান মণিরামপুরে উদ্যোক্তাদের মেধা বিকাশে উদ্বুদ্ধকরণ বিজ্ঞান প্রদর্শনী কেশবপুরে বিজ্ঞান ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী বহেরা এ.টি মাধ্যমিক বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন সফল করার লক্ষ্য গ্রাম ভিত্তিক উপকমিটি গঠন বহিস্কারাদেশ প্রত্যাহার হতেই মামলার স্বাক্ষীকে হুমকি যুবদল নেতার

কুয়াদায় মাদকের টাকা জোগাড়ে নার্সারি থেকে গামলা চুরি, দুই চোর আটক; কান ধরে উঠবস করিয়ে কমিটির হাতে তুলে দিল জনতা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

মনিরামপুর প্রতিনিধিঃ যশোরের মণিরামপুর উপজেলার কুয়াদা ভোজগাতী ইউনিয়নের জামজামি এলাকায় মাদকের টাকা জোগাড় করতে একটি নার্সারি থেকে গামলা চুরির অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের উত্তম-মাধ্যম দিয়ে কান ধরে উঠবস করিয়ে নার্সারির পরিচালনা কমিটির হাতে তুলে দেওয়া হয়।

আটককৃতরা হলেন উপজেলার জামজামি গ্রামের আজিজুর বিশ্বাসের ছেলে বিল্লাল হোসেন (৪২) এবং ভোজগাতী গ্রামের নুরুর ছেলে সাকিব (২৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকায় চুরি ও নানা অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এলাকাবাসীর দাবি, মাদকের টাকা জোগাড় করতে তারা বিভিন্ন সময় বিভিন্ন স্থানে চুরির ঘটনা ঘটিয়ে থাকে। সর্বশেষ একটি নার্সারি থেকে গামলা চুরির সময় স্থানীয়দের হাতে ধরা পড়ে তারা।

ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে কান ধরে উঠবস করিয়ে সতর্ক করা হয় এবং পরে নার্সারির কমিটির সদস্যদের কাছে হস্তান্তর করে।

এলাকাবাসীর অভিযোগ, কয়েক মাস আগে বিল্লাল ও সাকিবসহ তাদের কয়েকজন সহযোগী একটি হিন্দু পরিবারের ছাগল চুরি করে জবাই করে খেয়েছিল। সে ঘটনাটি পরে স্থানীয়ভাবে আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে মীমাংসা করা হয়।

স্থানীয়রা জানান, তাদের কর্মকাণ্ডে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন, দ্রুত আইনী কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে এলাকায় চুরি ও মাদকসংক্রান্ত অপরাধ আরও বৃদ্ধি পেতে পারে বলে জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট