বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

খুলনার ফুলতলায় ১৫৪ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যাবসায়ী আটক

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ১৫৩ বার পড়া হয়েছে

শাব্বির আহমদ ;স্টাফ রিপোর্টার খুলনা:খুলনার ফুলতলা উপজেলা থানা পুলিশ মঙ্গলবার বিকালে বিশেষ অভিযান চালিয়ে ফুলতলার পয়গ্রাম হাফরাস্তা এলাকার নিজ বাড়ি থেকে ১৫৪ পিস ইয়াবাসহ মনিরা বেগম (৪১) নামে এক নারী মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করে। তিনি ফুলতলা বাজারের সুতা পট্রি রোড়ের মেহনাজ-মিনহাজ ফ্যাসানের স্বত্তাধিকারী মোঃ মিজানুর রহমান ওরফে খোড়া মিজানের স্ত্রী।

পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই শফিউজ্জামনের নেতৃত্বে পুলিশ মঙ্গলবার বিকালে মিজানের বাড়িতে অভিযান পরিচালনা করে।
এসময় মিজানের স্ত্রী মাদক ব্যবসায়ী মনিরা বেগমকে জিজ্ঞাসাবাদ ও ঘর তল্লাশি করলে তার জিম্মায় থাকা ১৫৪ পিচ ইয়াবা বের করে দেয়।
ফুলতলা থানা অফিসার ইনচার্জ ওসি জনাব তৌহিদুল ইসলাম বলেন,মাদক সেবনকারী এবং মাদক ব্যাবসায়ী দেশ ও সমাজের শত্রু তাদের কোনো প্রকার ছাড় দেও হবে না,তিনি আরও বলেন মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে এবং এমন অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews