1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এসএসসি ২০২৬ রেজাল্ট ২০ জুলাই প্রকাশ ঝিনাইদহে ৭০০ ফুটের সড়কে ৫০০ ফুটই কাদা: দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ চরম ভোগান্তিতে এলাকাবাসী মণিরামপুরে পুলিশের অভিযানে সাবেক আ.লীগ ৫ নেতা গ্রেপ্তার ‎জীবিকার সন্ধানে এসে প্রাণ হারালেন কয়রার শ্রমিক মোফাজ্জেল, মণিরামপুরে মৎস্য ঘেরে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু কেশবপুরে “পার্টনার” এর আওতায় ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান যশোরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত, আত্মহত্যার চেষ্টা করে হাসপাতালে স্বামী বেনাপোলে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদারের নামে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন জলবায়ু সহনশীল কৃষি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে ডুমুরিয়ায় ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত যশোরে ইটের আঘাতে রাজমিস্ত্রি আহত, থানায় অভিযোগ দায়ের

মণিরামপুরে পুলিশের অভিযানে সাবেক আ.লীগ ৫ নেতা গ্রেপ্তার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

আবু রায়হান, মণিরামপুর (যশোর) : যশোরের মণিরামপুর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— ঝাঁপা ইউনিয়নের সাবেক ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল গফুর (৫৮), সাবেক ছাত্রলীগ কর্মী জাহিদ হাসান রসি (২৬), শ্যামকুড় ইউনিয়নের সাবেক ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি নজরুল ইসলাম (৬৫), কুলটিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারি মফিজুর রহমান (৪২) এবং নেহালপুর ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আশরাফুল কবির পলাশ (৩৬)।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ঝাঁপা, শ্যামকুড়, কুলটিয়া ও নেহালপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সাঈদ জানান, নাশকতা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি উপজেলার বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট