বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

কুষ্টিয়া প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করলেন বিজলী মালিথা

  • প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬
  • ১৪৬ বার পড়া হয়েছে

মোহন আলী স্টাফ রিপোর্টার কুষ্টিয়া জেলা:মিথ্যা সংবাদ এর প্রতিবাদ জানিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বক্তব্য রাখলেন বিজলী মালিথা।

কুষ্টিয়া প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে উপস্থিত থেকে বক্তব্য রাখলেন ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও “বিজলি এন্টারপ্রাইজের” প্রোঃ মোঃ জহুরুল ইসলাম বিজলী।
অনুষ্ঠিত কুষ্টিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি বলেন আমি দীর্ঘদিন যাবত সরকারের নিয়ম-নীতি মেনে রাজস্ব খাতে অর্থ জমা দিয়ে সুনামের সাথে লীজকৃত জায়গায় মোটা বালুর ব্যবসা করে আসছি। আমি কখনোই ফিলিং বালু উত্তোলনের সাথে জড়িত নয়। নৌকাযোগে আমার বালি আসে বাঘা আলাইপুর ও লালপুর থেকে। আমি বাহিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করতে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছি। এরই মধ্যে আমার প্রতিপক্ষ এবং একটি কুচক্রী মহল ঈর্ষান্বিত হয়ে আমার ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য অপবাদ দিয়ে চলেছে। মিথ্যা ভিত্তিহীন তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করে আমার সম্মানহানি করা হচ্ছে।
এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে, সঠিক তথ্যবহুল সংবাদ পরিবেশনের জন্য জেলার উপস্থিত সাংবাদিকদের প্রতি জোর দাবি জানাচ্ছি। আমি যেহেতু সরকারের রাজস্ব খাতে টাকা দিয়ে বৈধ ব্যবসা করছি। সেই কারণে আমার বৈধ বালি ব্যবসার নিরাপত্তা দেওয়ার জন্য স্থানীয় প্রশাসনের প্রতি সু-দৃষ্টি কামনা করছি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews