বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

বেনাপোলে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল বের করাই ছাত্রলীগের ৫ জন আটক

  • প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬
  • ১৩৪ বার পড়া হয়েছে

শাহাবুদ্দিন আহামেদ, বেনাপোল: যশোরের শার্শা উপজেলার কাগজপুকুর পৌর গেট এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের একটি মিছিলকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ঘটনার পরপরি সেখানে অভিযান চালিয়ে ছাত্রলীগের পাঁচজনকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

জানা যায়, গতকাল শুক্রবার (৫ জুন) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে কাগজপুকুর পৌর গেট এলাকায় কয়েকজন ব্যক্তি আকস্মিকভাবে একটি মিছিল বের করেন। এ সময় ছাত্রদল নেতা রেজা রহমান ভুট্টো তাদের ধাওয়া করলে মিছিলকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে বিভিন্ন দিকে ছত্রভঙ্গ হয়ে যায়।

পরবর্তীতে ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের নজরে আসে। ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে বেনাপোল পোর্ট থানা পুলিশ অভিযান পরিচালনা করে শাওন হোসেন, নুর মোহাম্মদ, আব্দুল মালেক, শাকিল শেখ ও তরিকুল ইসলামকে আটক করে।
আটকদের শনিবার দুপুরে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বেনাপোল থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন জানান, নিষিদ্ধ সংগঠনের মিছিলের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, প্রকাশ্যে এ ধরনের মিছিলের ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত নজরদারি জোরদার করেছে পুলিশ।
উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার পরই পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করে অভিযুক্তদের আটক করতে সক্ষম হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews