বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

কেশবপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬
  • ১৫৪ বার পড়া হয়েছে

​কেশবপুর যশোর প্রতিনিধিঃ যশোরের কেশবপুর উপজেলায় ত্রিমোহিনী ইউনিয়নের মির্জানগর গ্রামে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

​আজ সোমবার (২৫ মে, ২০২৬) কেশবপুর উপজেলার ১ নং ত্রিমোহিনী ইউনিয়নের মির্জানগর গ্রামে এই অভিযান চালানো হয়।
মির্জানগর গ্রামে বাণিজ্যিক উদ্দেশ্যে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করা এবং এর ফলে সরকারি রাস্তার মারাত্মক ক্ষতি করার অপরাধে শেখ রফিকুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তীতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) অনুযায়ী অপরাধের সত্যতা পাওয়ায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে শাস্তির আদেশ দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করেন।
​অভিযান পরিচালনাকারী থানা নির্বাহীকর্মকর্তা জানান, ফসলি জমি নষ্ট করে এবং সরকারি রাস্তার ক্ষতি করে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের এই কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্হা গ্রহন করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews