1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
বুধবার, ২০ মে ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মণিরামপুরের বিপ্রকোনায় কড়াই তৈরি করেই জীবিকা, ব্যতিক্রমী সংগ্রামে নারী-পুরুষ কেশবপুরে নিরাপদ দুগ্ধ উৎপাদন, পরিবহন ও সংরক্ষণ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঈদুল আজহাকে ঘিরে বেনাপোল বাজারে কামারশিল্পীদের ব্যস্ততা..সকাল থেকে গভীর রাত পর্যন্ত আগুনের তাপে গড়ে উঠছে কোরবানির সরঞ্জাম কেশবপুরে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলার প্রথমদিনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে কোটচাঁদপুরে ‘স্বামী-স্ত্রী’ পরিচয় দিয়ে ভিন্ন ধর্মের যুগলের বসবাস অতিরিক্ত অধিকাল ভাতার দাবিতে বেনাপোল স্থলবন্দরে মানববন্ধন, এক মাসের আশ্বাসে আন্দোলন স্থগিত ‎মণিরামপুরে জমে উঠেছে কোরবানির পশুর হাট: ক্রেতা-বিক্রেতাদের উপচে পড়া ভিড় ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বিপিএইচসিডিএ যশোর শাখার দপ্তর সম্পাদক নির্বাচিত হওয়ায় মনিরুল ইসলামকে শুভেচ্ছা ডুমুরিয়ায় কোরবানির ঈদ ঘিরে টুং টাং শব্দে মুখর কামারপাড়া

ঈদুল আজহাকে ঘিরে বেনাপোল বাজারে কামারশিল্পীদের ব্যস্ততা..সকাল থেকে গভীর রাত পর্যন্ত আগুনের তাপে গড়ে উঠছে কোরবানির সরঞ্জাম

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

শাহাবুদ্দিন আহামেদ বেনাপোল: পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে যশোরের শার্শা উপজেলা সহ বেনাপোল পৌরবাজারে এখন চলছে কামারশিল্পীদের ব্যস্ততম সময়। সকাল থেকে গভীর রাত পর্যন্ত আগুনের উত্তাপ আর হাতুড়ির শব্দে মুখর হয়ে উঠেছে পুরো বাজার এলাকা।

কামারশিল্পীরা লোহা আগুনে পুড়িয়ে তৈরি করছেন কোরবানির পশু জবাইয়ের প্রয়োজনীয় সরঞ্জাম—দা, বটি, ছুরি, চাপাতি ও অন্যান্য সামগ্রী। বছরের অন্যান্য সময়ের তুলনায় ঈদুল আজহার আগে কাজের চাপ কয়েকগুণ বেড়ে যায় বলে জানিয়েছেন তারা।

স্থানীয় কামাররা জানান, কোরবানির ঈদকে কেন্দ্র করে প্রতিবছরই তাদের কর্মচাঞ্চল্য বাড়ে। অনেকেই আগাম প্রস্তুতি নিয়ে বিভিন্ন ধরনের সরঞ্জাম তৈরি করছেন, যাতে ক্রেতাদের চাহিদা পূরণ করা যায়।

বেনাপোল পৌর বাজারের কয়েকজন দোকানদার বলেন, গতবারের তুলনায় এবার তাদের প্রস্তুতি অনেক বেশি। তবে এখনো পুরোপুরি কেনাবেচা শুরু হয়নি। তারা আশা করছেন, ঈদের আর কয়েকদিন বাকি থাকায় খুব শিগগিরই বাজারে ক্রেতাদের ভিড় বাড়বে এবং বিক্রি জমে উঠবে।

কামারশিল্পীদের এই ব্যস্ততা শুধু তাদের জীবিকার উৎস নয়, বরং গ্রামীণ ঐতিহ্যেরও একটি গুরুত্বপূর্ণ অংশ। আধুনিকতার ছোঁয়ায় অনেক পেশা হারিয়ে গেলেও এখনো কোরবানি ঈদকে কেন্দ্র করে টিকে আছে শত বছরের পুরোনো এই কামারশিল্প।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট