শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ২ জন আটক নজরুলবর্ষ ও ৩৬ জুলাই উদযাপন বিএসপির ২৬১তম সাহিত্যসভা অনুষ্ঠিত মনিরামপুরে সমস্যাগ্রস্ত মানুষের পাশে ‘আলোছায়া’, দেওয়া হলো আর্থিক সহায়তা যশোরের যৌনপল্লীতে নারীকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি চাচাদের জালে ৭ গোল, দুই রাজহাঁস নিয়ে ফিরলেন ভাইপোরা নড়াইলের কালিয়ায় পুলিশের অভিযানে ডাকাত আরোজ আলী শেখ গ্রেপ্তার বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে সাগরিকা পরিবহনের বাস খাদে, আহত ২৫ যশোরে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হাজারো নেতাকর্মীর ঢলে মুখর ভাঙ্গা, জুলাই শহিদদের স্মরণে বিএনপির বিশাল র‍্যালি ও জনসমাবেশ

শার্শায়‘দুর্ধর্ষ ডাকাতি’ নয়,পূর্ব বিরোধ ও পাওনা টাকা নিয়ে সংঘর্ষের অভিযোগ

  • প্রকাশিত: শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ১২৩ বার পড়া হয়েছে

শাহাবুদ্দিন আহামেদ বেনাপোল,শার্শা প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার মাটিপুকুরিয়া গ্রামে সংঘটিত ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

তবে ঘটনাটিকে পরিকল্পিত ডাকাতি হিসেবে প্রচার করা হলেও অভিযুক্ত রবি হোসেনের পরিবারের দাবি, এটি মূলত পূর্ব বিরোধ ও পাওনা টাকা নিয়ে সৃষ্ট সংঘর্ষের ঘটনা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৭ মে) ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার মাটিপুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযোগ রয়েছে, পুকুর খননকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধের জেরে রবি হোসেনসহ আরও কয়েকজন ইয়াকুব আলীর বাড়িতে যান। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ইয়াকুব আলী অভিযোগ করেন, অভিযুক্তরা তার বাড়িতে প্রবেশ করে ককটেল বিস্ফোরণ ঘটায় এবং ভয়ভীতি প্রদর্শন করে দুটি মোটরসাইকেল নিয়ে যায়। পরে তিনি থানায় ডাকাতির অভিযোগ দায়ের করেন।
তবে অভিযুক্ত রবি হোসেনের পরিবারের দাবি, ইয়াকুব আলীর কাছে রবি প্রায় দুই লাখ টাকা পাওনা ছিলেন। দীর্ঘদিন ধরে টাকা পরিশোধ না করায় ক্ষোভের জেরে রবি ওই দুটি মোটরসাইকেল নিয়ে যান। এ ঘটনাটিকে উদ্দেশ্য প্রণোদিতভাবে “দুর্ধর্ষ ডাকাতি” হিসেবে উপস্থাপন করা হয়েছে বলে তারা অভিযোগ করেন।
স্থানীয়রা জানান, রবি হোসেনের খনন করা পুকুরের গভীরতা নিয়ে ইয়াকুব আলীর সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডাও হয়েছে।
ঘটনার পর শার্শা থানা পুলিশ অভিযান চালিয়ে বেনাপোল এলাকা থেকে রবি হোসেনকে আটক করে। এ সময় ইয়াকুব আলীর দাবি করা দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
এ বিষয়ে যশোর “ক” নাভারন সার্কেলের সহকারী সিনিয়র পুলিশ সুপার আরিফ হোসেন জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews